মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
১১ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল

বালিয়াডাঙ্গায় নৈশ্যপ্রহরী রহিম লস্কার হত্যাকাণ্ড

কাগজ সংবাদ
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১১:৪০ এএম

যশোর সদরের ছোট বালিয়াডাঙ্গা গ্রামের নৈশ্যপ্রহরী রহিম লস্কার হত্যা মামলায় ১১ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পিবিআই। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় নুর ইসলাম আলোর অব্যাহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দিয়েছেন পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মোস্তফা হাবিবুল্লাহ।

অভিযুক্ত আসামিরা হলেন, যশোর সদরের কয়েতখালি গ্রামের মহসিন হোসেন ওরফে হোসেন আলীর ছেলে রাসেল হোসেন, সাইফুল ইসলাম ও তার ছেলে আনোয়ার হোসেন, আবু বক্কার সিদ্দিকীর ছেলে আশানুর রহমান ওরফে হাসানুজ্জামান, নুর ইসলামের ছেলে হাবিল ওরফে বার্মিজ, মৃত আমিন উদ্দিনের ছেলে মামুন, মৃত আব্দুল আজিজ মোল্যার ছেলে মুছা করিম, শহিদুল ইসলামের ছেলে সুমন, ইছালী গ্রামের মৃত মতলেবের ছেলে রাসেল, ছোট বালিয়াডাঙ্গা গ্রামের মৃত ওমর আলীর ছেলে আয়ুব আলী মোল্যা এবং হাশিমপুর বাজারপাড়ার রবিউল ইসলামের ছেলে মাসুম হোসেন।

মামলার অভিযোগে জানা গেছে, নিহত রহিম লস্কার কৃষিকাজ করতেন এবং আগে কয়েতখালি বাওড়ে নৈশ্যপ্রহরী হিসেবে কাজ করতেন। আসামিরা প্রায়ই বাওড় থেকে মাছ চুরি করে নিয়ে যেত। এতে বাধা দিলে তারা রহিম লস্কারকে খুনজখমের হুমকি দিত। ২০২৩ সালে আসামিরা বাওড়ে মাছ চুরি শুরু করে। বর্ষার সময় বাওড়ের পাশের জমিতে মাছ ধরতে যেতেন রহিম লস্কার। গত ৬ জুলাই রাতে রহিম লস্কারসহ গ্রামের কয়েকজন কয়েতখালি বাওড়ের পাশের জমিতে মাছ ধরতে যান। গভীর রাতে বিষয়টি বুঝতে পেরে আসামিরা তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও রহিম লস্কারকে ধরে তারা মারপিট করে হত্যা করে লাশ ফেলে চলে যায়। পরদিন সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে স্বজনেরা রহিম লস্কারের লাশ শনাক্ত করেন।

৯ জুলাই এ ঘটনায় নিহতের স্ত্রী শুকুরন নেছা বাদী হয়ে ১২ জনের নাম উলে¬খ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করলেও পরে পিবিআই তদন্তের দায়িত্ব পায়।

দীর্ঘ তদন্ত শেষে আটক আসামিদের দেওয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ওই ১১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে উলে¬খ করা হয়েছে, কয়েকজন আসামি উচ্চ আদালত থেকে অন্তর্র্বর্তীকালীন জামিনে রয়েছেন এবং কয়েকজন আটক হয়ে কারাগারে আছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X