মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক আইনে দুইজনের কারাদণ্ড 

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৯:২৫ পিএম
ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক আইনে দুইজনের কারাদণ্ড । ছবি-প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য আইনে দুইজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন পৌর সদরের ১ নম্বর ওয়ার্ডের বেলেবটতলা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ওই এলাকার মোকছেদ আলীর ছেলে আলাউদ্দিন (২৩) এবং মৃত মাওলা বক্সের ছেলে মোহাম্মদ রফিক (৫২)-কে মাদকসহ আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিদর্শক ব্রজেন্দ্রনাথ গাইনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক এ দণ্ড প্রদান করা হয়।

এসময় আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য স্থানীয় জনগণের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X