মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের একক আধিপত্য

কাগজ ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ১০:৫৭ এএম
ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন: বিএনপি সমর্থিত নীল প্যানেলের নিরঙ্কুশ জয়

ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)। কার্যকরী কমিটির ২৩টি পদের প্রতিটিতেই জয় নিশ্চিত করে সংগঠনটি তাদের শক্ত অবস্থান আবারও প্রমাণ করেছে।

নির্বাচনে সভাপতি পদে ৪,৪৬৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া। অপরদিকে সাধারণ সম্পাদক পদে ৪,০৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবুল কালাম খান।

তাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত-এনসিপি সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী এস এম কামাল উদ্দীন এবং সাধারণ সম্পাদক প্রার্থী মো. আবু বক্কর সিদ্দিক। তবে তারা কোনো পদেই জয় লাভ করতে পারেননি।

দুই দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে নির্বাচন করা বিএনপি ও জামায়াত সমর্থিত আইনজীবীরা এবারের নির্বাচনে আলাদাভাবে অংশ নেয়। জামায়াত ও এনসিপি সমর্থিত ‘সবুজ প্যানেল’ কোনো পদেই জয়ী হতে পারেনি, যা নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলেছে।

ভোট গণনা শেষে শুক্রবার মধ্যরাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন। এর আগে দুই দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২০ হাজার ৭৮৫ ভোটারের মধ্যে ৭ হাজার ৬৯ জন ভোট দেন, যা প্রায় ৩৪ শতাংশ।

নির্বাচনে জ্যেষ্ঠ সহ সভাপতি পদে মো. রেজাউল করিম চৌধুরী, সহ সভাপতি পদে মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আনিসুজ্জামান আনিস, জ্যেষ্ঠ সহ সাধারণ সম্পাদক পদে মো. ইলতুৎমিশ সওদাগর অ্যানি, সহ সাধারণ সম্পাদক পদে মো. মাহাদী হাসান জুয়েল নির্বাচিত হয়েছেন।

এছাড়া লাইব্রেরি সম্পাদক পদে খন্দকার মাকসুদুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক পদে মারজিয়া হীরা, অফিস সম্পাদক পদে মো. আফজাল হোসেন মৃধা, ক্রীড়া সম্পাদক পদে মো. সোহেল খান, সমাজকল্যাণ সম্পাদক পদে এ এস এম ফিরোজ, তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে শফিকুল ইসলাম শফিক নির্বাচিত হন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন এ এইচ এম রেজওয়ানুল সাঈদ রোমিও, ফারজানা ইয়াসমিন, মো. আদনান রহমান, মো. নিজাম উদ্দিন, মো. নজরুল ইসলাম মামুন, মো. সানাউল, মামুন মিয়া, মুজাহিদুল ইসলাম সায়েম, শেখ শওকত হোসেন, সৈয়দ সারোয়ার আলম নিশান।

এই নির্বাচনে মোট ৫৫ জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে ২৩ জন করে ৪৬ জন বিএনপি ও জামায়াত সমর্থিত প্যানেলের এবং ৯ জন স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X