শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৫:২৫ পিএম
হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

দেশে ও দেশের বাইরে শেখ হাসিনাসহ ১০টি শিল্পগোষ্ঠীর মোট ৭৬ হাজার কোটি টাকা আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএফআইইউর ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে তিনি এ তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে ইখতিয়ারউদ্দিন মো. মামুন জানান, জব্দ করা টাকার মধ্যে দেশের অভ্যন্তরে রয়েছে ৫৭ হাজার কোটি টাকা, আর বিদেশে জব্দ করা হয়েছে আরও ১৯ হাজার কোটি টাকার সম্পদ।

তিনি বলেন, বিদেশে পাচার হওয়া বা দেশ থেকে চুরি হওয়া সম্পদ উদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। এ কার্যক্রমের অগ্রগতি নিয়ে চলতি বছরের শেষ নাগাদ ইতিবাচক খবর দেওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ব্যাংক হিসাব জব্দের বিষয়ে বিএফআইইউ প্রধান বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের রাজনৈতিক পরিচয় নয়, বরং সন্দেহজনক আর্থিক লেনদেনই তদন্তের মূল ভিত্তি। প্রমাণ বা সন্দেহের ভিত্তিতে ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো ব্যক্তির বিরুদ্ধেও যদি অনিয়মের তথ্য পাওয়া যায়, তবে সেটিও তদন্তের আওতায় আনা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রানী মুখার্জি পাচ্ছেন সম্মানসূচক ডক্টরেট

জগন্নাথদেবের রথযাত্রা: রহস্যময় ও অলৌকিক ইতিহাস

যশোরের সাংবাদিক ছাকিন হোসেন আর নেই

এক সময়ের তুখোড় ছাত্রনেতা মাহফুজুর রহমান মিন্টু আর নেই

ঝিকরগাছায় জামায়াতের জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যশোরে অনলাইন জুয়া খেলার অভিযোগে দুই যুবক আটক

বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি রিফাত যশোর থেকে আটক

যশোরসহ ১৪ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

‘সরকারকে বিব্রত করতে কিছু মহল পরিস্থিতি কাজে লাগাতে চায়’

সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ মাউশির

রাজশাহীতে বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও ৭ দফা দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন

শনিবার থেকে সারাদেশে বাড়বে বৃষ্টির দাপট

আইজিপি / ভয়ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করুন

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন শাকিরা-ম্যাডোনা-বিটিএস

জুলাই শহীদদের প্রতি রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত

শেখ ফরিদ আহমেদ মানিক / জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে

চতুর্থ দিনের মতো বাড়লো জ্বালানি তেলের দাম

জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

X