মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

গ্রীষ্মের রসাল লিচুর মিষ্টি ঘ্রাণ

এস আর এ হান্নান, মহম্মদপুর (মাগুরা)
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৮:৫০ এএম
গ্রীষ্মের রসাল লিচুর মিষ্টি ঘ্রাণ

তপ্ত রোদে যখন জনজীবন ওষ্ঠাগত, ঠিক তখনই প্রকৃতির আশীর্বাদ হয়ে গ্রীষ্মের বারতা নিয়ে বাজারে উঠেছে রসাল ফল লিচু। মাগুরার মহম্মদপুর সদরসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে এখন মিলছে লাল টকটকে এই মৌসুমি ফল। যদিও লিচুর ভরা মৌসুম শুরু হতে আরও কিছুদিন বাকি, তবুও আগাম জাতের দেশি লিচুর সৌরভে মুখরিত হয়ে উঠেছে স্থানীয় বাজারগুলো।

সরেজমিনে মহম্মদপুর সদরের বাজার ঘুরে দেখা গেছে, ছোট ছোট আটি বা থোকায় থোকায় লিচু সাজিয়ে বিক্রি করতে বসেছেন ব্যবসায়ীরা। লালচে রঙের এই লিচুগুলো মূলত স্থানীয় জাতের। বাগান মালিক ও ব্যবসায়ীরা জানিয়েছেন, তীব্র তাপদাহের কারণে এবার অনেক ক্ষেত্রে লিচু দ্রুত পেকে গেছে, ফলে সময়ের কিছুটা আগেই বাজারে ফলন উঠতে শুরু করেছে।

বর্তমানে বাজারে ভালো মানের বা বড় আকারের লিচু উঠতে আরও এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে। তবে এখন যেসব স্থানীয় জাতের লিচু পাওয়া যাচ্ছে, তার চাহিদাও নেহাত কম নয়। আকার ও মানভেদে প্রতি ১০০ (একশ) লিচু বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ২০০ টাকা দরে। সাধারণ ক্রেতাদের মতে, মৌসুমের শুরুতে দাম কিছুটা চড়া হলেও ফলের রাজা আম আসার আগে লিচুর স্বাদ নিতে ভুল করছেন না তারা।

বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আব্দুল আলিম বলেন, বাজারে কেবল লিচু উঠতে শুরু করেছে। বাড়ির ছোটদের জন্য একশ লিচু কিনলাম। তুলনামূলক দাম কিছুটা বেশি মনে হলেও বছরের প্রথম ফল হিসেবে এর আনন্দই আলাদা।

অন্যদিকে, লিচু বিক্রেতা মো. শাকিল শিকদার জানান, এখন মূলত দেশি জাতের লিচু বাজারে আসছে। এসব লিচু আকারে কিছুটা ছোট হলেও বেশ মিষ্টি। তবে ক্রেতারা এখন বেশি অপেক্ষা করছেন উন্নত মানের ‘বোম্বাই’ এবং ‘চায়না-৩’ জাতের লিচুর জন্য। ওই লিচুগুলো বাজারে আসলে বেচাবিক্রি আরও কয়েকগুণ বেড়ে যাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X