শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

ডেভিডের হ্যাটট্রিক, কানাডার ঝড়ে বিধ্বস্ত কাতার

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১০:৩০ এএম
ডেভিডের হ্যাটট্রিক, কানাডার ঝড়ে বিধ্বস্ত কাতার

বিশ্বকাপের সহ-স্বাগতিক কানাডা দুর্দান্ত এক প্রদর্শনীতে কাতারকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে খেলেছে কানাডিয়ানরা। জোনাথন ডেভিডের অনবদ্য হ্যাটট্রিকের পাশাপাশি কাইল লারিন, নাথান সালিবা এবং একটি আত্মঘাতী গোলের সুবাদে বড় জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

এই জয়ের ফলে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নেওয়ার পাশাপাশি গোল ব্যবধানে সুইজারল্যান্ডকে পেছনে ফেলে গ্রুপের শীর্ষে উঠে এসেছে কানাডা। দুই ম্যাচ শেষে কানাডা ও সুইজারল্যান্ডের পয়েন্ট সমান চার হলেও গোল ব্যবধানে এগিয়ে রয়েছে কানাডা।

এদিকে লিওনেল মেসির পর চলতি বিশ্বকাপে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন কানাডার তারকা ফরোয়ার্ড জোনাথন ডেভিড।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কানাডা। প্রথম দিকে জোনাথন ডেভিডের শক্তিশালী শট কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন। ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে দেন কাইল লারিন।

এরপর ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোনাথন ডেভিড। দুই গোলে পিছিয়ে পড়া কাতার আরও বিপদে পড়ে যখন তেজন বুকানানকে ফাউল করার দায়ে হোমাম আহমেদ লাল কার্ড দেখেন। ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির পরিবর্তে ফ্রি-কিক দেওয়া হলেও কাতার ১০ জনের দলে পরিণত হয়।

সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে বিরতির আগেই নিজের দ্বিতীয় গোল করেন ডেভিড। প্রথমার্ধ শেষে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় কানাডা।

বিরতির পর ৫৩ মিনিটে কাতারের অবস্থা আরও খারাপ হয়। কানাডার মিডফিল্ডার ইসমায়েল কোনেকে বিপজ্জনক ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন আসিম মাদিবো। এই ফাউলে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন কোনে।

৯ জনের দলে পরিণত হওয়া কাতারের বিপক্ষে আক্রমণের গতি আরও বাড়িয়ে দেয় কানাডা। ৬৪ মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ গোল করে দলের চতুর্থ গোলটি করেন নাথান সালিবা। গোল উদযাপনের সময় চোট পাওয়া সতীর্থ ইসমায়েল কোনের জার্সি উঁচিয়ে ধরে তাকে সম্মান জানান সালিবা।

গোলের পর তিনি মাঠ ছাড়ার আগে সতীর্থ ইসমায়েল কোনের জার্সি উঁচিয়ে ধরে সতীর্থের প্রতি সম্মান জানিয়ে গোলটি উদ্‌যাপন করেন। ম্যাচের ৭৫ মিনিটে স্বাগতিকদের আক্রমণের চাপে পড়ে আত্মঘাতী গোল করে বসেন কাতারের মোহাম্মদ মানাই, যা কানাডাকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেয়। ম্যাচের শেষ দিকে ভঙ্গুর ও নড়বড়ে কাতারকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতে ওঠা কানাডার পক্ষে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে শেষ গোলটি করেন জোনাথন ডেভিড। কোনো সুযোগই হাতছাড়া না করে ৬-০ গোলের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে সহ-স্বাগতিক কানাডা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান

কেন্দ্রীয় নেতাদের ‘অথর্ব’ দাবি করে নানা অভিযোগ উত্থাপন / যশোর জাতীয় পার্টির আহ্বায়ক সদস্য সচিবসহ ২৫ নেতার একযোগে পদত্যাগ

সন্তান বিক্রির টাকা দিয়ে কাবিন শোধের হুমকি / জমজ কন্যাসন্তানের জন্ম, মায়ের কপালে তালাক !

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে এগিয়ে আসার আহ্বান / যশোর বিসিক শিল্পনগরীকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী অমিতের

অভয়নগরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন

প্রতিমন্ত্রী অমিতের নির্দেশনায় তিন শতাধিক দরিদ্র নারী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা

কেশবপুরে শ্রমিকদের সংঘর্ষ, আহত ৩

পুলিশের পোশাকের রং পরিবর্তন করে প্রজ্ঞাপন

খালি পেটে আমলকি খাওয়ার সুফল

মক্কায় প্রদর্শিত ৪০০ বছরের পুরোনো কোরআন

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

লবণচরায় চ্যাগা সোহেল আটক

না ফেরার দেশে কবি আল মুজাহিদী

মনিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে

জামায়াত আমির / একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে

সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল জব্দ

মামুনুল হককে নিয়ে সংসদে বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ

মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন, উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

চুড়ামনকাটিতে কৃষক দলের কর্মী সমাবেশ

যশোর বিসিক শিল্পনগরীকে ঢেলে সাজানো হবে : অমিত

X