শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, ১৩০ মিলিয়ন ডলার জব্দ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০২:১৫ এএম
ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, ১৩০ মিলিয়ন ডলার জব্দ

ইরানের সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক কার্যক্রমের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন নিষেধাজ্ঞার আওতায় ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা একাধিক ডিজিটাল ওয়ালেট এবং ৫০টিরও বেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ১৩০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।

বুধবার (১৫ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতাভুক্ত ডিজিটাল ওয়ালেটগুলোর সম্পদ জব্দ করা হয়েছে। পাশাপাশি ইরানের ওপর বিদ্যমান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে আর্থিক লেনদেন পরিচালনার অভিযোগে ৫০টিরও বেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ডিজিটাল ওয়ালেটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর ফলে ১৩০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের ডিজিটাল সম্পদ জব্দ করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, ওয়াশিংটন ‘ডিজিটাল সম্পদের’ অপব্যবহারসহ ইরানের অবৈধ আর্থিক কার্যকলাপ ব্যাহত ও দুর্বল করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মার্কিন অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমরা কঠোরভাবে অর্থের উৎসের খোঁজ অব্যাহত রাখব। ইরানি শাসকগোষ্ঠীকে তাদের অবৈধ রাজস্ব প্রকল্পের অর্থ থেকে বঞ্চিত করব।’

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় বিশ্বজুড়ে ক্রিপ্টো লেনদেনসেবা প্রদানকারী ডিজিটাল মুদ্রা কোম্পানি টেথারও রয়েছে।

এর আগে গত এপ্রিলে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৩৪৪ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ করেছিল।

এদিকে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন দেশে ইরানের উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক সম্পদ দীর্ঘদিন ধরে অবরুদ্ধ রয়েছে। এর মধ্যে চীনে তেল বিক্রির অর্থও রয়েছে, যা মার্কিন নিষেধাজ্ঞার কারণে তেহরানের জন্য ব্যবহার করা কঠিন হয়ে পড়েছে।

বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা, মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক চাপের কারণে ইরানের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে রয়েছে। একই সঙ্গে দেশটির বৈদেশিক সম্পদে প্রবেশাধিকার এবং আন্তর্জাতিক আর্থিক লেনদেনের বিষয়টি ওয়াশিংটন-তেহরান সম্পর্কের গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে রয়ে গেছে।

সূত্র: সিএনএন

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রানী মুখার্জি পাচ্ছেন সম্মানসূচক ডক্টরেট

জগন্নাথদেবের রথযাত্রা: রহস্যময় ও অলৌকিক ইতিহাস

যশোরের সাংবাদিক ছাকিন হোসেন আর নেই

এক সময়ের তুখোড় ছাত্রনেতা মাহফুজুর রহমান মিন্টু আর নেই

ঝিকরগাছায় জামায়াতের জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যশোরে অনলাইন জুয়া খেলার অভিযোগে দুই যুবক আটক

বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি রিফাত যশোর থেকে আটক

যশোরসহ ১৪ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

‘সরকারকে বিব্রত করতে কিছু মহল পরিস্থিতি কাজে লাগাতে চায়’

সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ মাউশির

রাজশাহীতে বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও ৭ দফা দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন

শনিবার থেকে সারাদেশে বাড়বে বৃষ্টির দাপট

আইজিপি / ভয়ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করুন

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন শাকিরা-ম্যাডোনা-বিটিএস

জুলাই শহীদদের প্রতি রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত

শেখ ফরিদ আহমেদ মানিক / জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে

চতুর্থ দিনের মতো বাড়লো জ্বালানি তেলের দাম

জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

X