মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

এতদিন কোথায় ছিলেন শিরীন শারমিন?

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০১ পিএম
শিরীন শারমিন চৌধুরী।

বাংলাদেশের প্রথম নারী স্পিকার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা শিরীন শারমিন চৌধুরী আবারও আলোচনার কেন্দ্রে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর অবশেষে তাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সরকার পতনের পর থেকে সাবেক স্পিকারকে প্রকাশ্যে দেখা যায়নি। এতে তার অবস্থান ও কার্যক্রম নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়। তিনি দেশে ছিলেন নাকি বিদেশে চলে গিয়েছিলেন—এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ে।

এই দীর্ঘ সময় প্রকাশ্যে উপস্থিতি না থাকায় তাকে নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এতদিন তিনি কোথায় ছিলেন? কী করছিলেন? তিনি কি নিজে থেকে আড়ালে ছিলেন?

এর আগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছিলেন, সরকার পতনের দিন ৫ আগস্ট সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকুসহ তারা ১২ জন জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে লুকিয়ে ছিলেন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে।

এরপর থেকে শিরীন শারমিন চৌধুরী কোথায় ছিলেন তা নিয়ে নানা গুঞ্জন ছিল।

এদিকে তৎকালীন সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা গণমাধ্যমকে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বেলা দেড়টার দিকে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে বের হন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সপরিবারে একটি সাধারণ প্রাইভেটকারে করে তড়িঘড়ি বের হন তিনি। এ সময় স্পিকারের জন্য বরাদ্দ গাড়ি ও সংসদ সচিবালয়ের পরিবহন পুল থেকে পাঠানো গাড়িও ব্যবহার করেননি। তবে সংসদ ভবন থেকে বেরিয়ে তিনি কোথায় গেছেন তা বলতে পারেননি তারা।

একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেও স্পিকারের অবস্থান সম্পর্কে এতদিন কিছুই জানা যায়নি। তাই প্রশ্ন উঠেছিল, তিনি কি দেশে নাকি বিদেশে চলে গেছেন। তবে দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর আজ ভোরে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডিতে তার চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেলের প্রধান এন এম নাসির উদ্দিন বলেন, ‘সাবেক স্পিকার শিরীন শারমিনের বিরুদ্ধে বনানী, উত্তরাসহ ঢাকায় ছয়টি মামলা রয়েছে। এগুলোর যে কোনো একটিতে তাকে গ্রেপ্তার দেখনো হবে। রিমান্ডের বিষয়ে এখনো বলতে পারছি না।’

শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর টানা এক দশকেরও বেশি সময় তিনি এই গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর পুনরায় তাকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X