বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৭:৫৫ এএম
তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৭ জুন) মৌলভীবাজার জেলা সফরে যাচ্ছেন। এ সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া সফরের অংশ হিসেবে তিনি দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায়ও যোগ দেবেন।

তারেক রহমানের আগমন উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও প্রস্তুতিমূলক কাজ জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কসমূহ—বিশেষ করে মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট-মৌলভীবাজার সড়কের দুই পাশ পরিষ্কার করা হয়েছে।

এছাড়া জেলা সার্কিট হাউজসহ বিভিন্ন সরকারি স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। শহরের ফুটপাতগুলো দখলমুক্ত করে সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। তার সফরকালে ব্যবহৃত রুটের রাস্তা মেরামত ও পরিচ্ছন্নতার কাজও সম্পন্ন করা হয়েছে।

ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংস্কার করে সেখানে মঞ্চ নির্মাণ করা হয়েছে। রাজনৈতিক কর্মসূচি নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনগুলোও প্রস্তুত।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানিয়েছেন, সফরকে ঘিরে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

তারেক রহমানের সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিকে সফল করতে প্রস্তুতি নিয়েছেন।

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, সফরকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা ও বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলার সূচি

মেসি-জাদু ও মহাকাব্যিক হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়াল আর্জেন্টিনা, ছুঁলেন ক্লোসার বিশ্বরেকর্ড

মৃত্যুফাঁদে পরিণত সেতু: ঝুঁকি নিয়ে ১৫ গ্রামের মানুষের চলাচল

মহাকাব্যিক হ্যাটট্রিক, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি

সর্বোত্তম দান কখন করা উচিত?

আবারও মেসি-ম্যাজিক! জোড়া গোলে আর্জেন্টিনাকে ধরাছোঁয়ার বাইরে নিলেন মহাতারকা

আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

মেসির জাদুকরী গোলে এগিয়ে আর্জেন্টিনা, গ্যালারিতে উল্লাস

পোড়া ত্বক দ্রুত সারানোর উপায়

সাইবার বুলিং নিয়ে মুখ খুললেন প্রভা

১৭ জুন: ইতিহাসের এই দিনের গুরুত্বপূর্ণ ঘটনা

ট্রাম্প / শুক্রবারের মধ্যে সম্পূর্ণ উন্মুক্ত করা হবে হরমুজ প্রণালি

ঘোড়াঘাটে কোলবন্দী আয়াতের পৃথিবী দেখার স্বপ্ন

রুশ হামলায় ক্ষতিগ্রস্ত কিয়েভ পেচেরস্ক লাভরা মঠ, নিহত ১০

যশোরের কথা এক উজ্জ্বল নক্ষত্র

মে মাসের বেতন পাননি মাদ্রাসার কোনো শিক্ষক

যশোরে নকল সিগারেট বিক্রির অভিযোগে দোকানিকে জরিমানা

যশোরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, নারী আটক

আদালতের বারান্দায় মামলার বাদীকে মারধর / ৫ জনকে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ড, তিন নারীসহ বৃদ্ধকে জরিমানা

একনেকে ৫ উন্নয়ন প্রকল্প অনুমোদন

X