বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

রুশ হামলায় ক্ষতিগ্রস্ত কিয়েভ পেচেরস্ক লাভরা মঠ, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০১:৫০ এএম
ইউক্রেনের কিয়েভ পেচেরস্ক লাভরা মঠ ক্ষতিগ্রস্ত। ছবি: রয়টার্স

ইউক্রেনের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন, এক হাজার বছরেরও বেশি পুরোনো কিয়েভ পেচেরস্ক লাভরা মঠ রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার রাতে চালানো এই হামলায় দেশজুড়ে অন্তত ১০ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

এই হামলা ঘটে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের সম্ভাবনা নিয়ে পৃথকভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেন।

১০৫১ সালে প্রতিষ্ঠিত কিয়েভ পেচেরস্ক লাভরা মঠ ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা। ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনার প্রধান উপাসনালয় ডরমিশন ক্যাথেড্রালের ছাদ হামলায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, ভবনের মূল কাঠামো ও বহির্দেয়াল অক্ষত রয়েছে।

হামলার পরপরই উদ্ধারকর্মী ও বিশেষজ্ঞরা মঠের অভ্যন্তরে থাকা মূল্যবান চিত্রকর্ম, ফ্রেস্কো ও ধর্মীয় নিদর্শনের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছেন।

ঘটনাস্থল পরিদর্শনের পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এই হামলা কেবল একটি স্থাপনার ওপর নয়, বরং ইউক্রেনের ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয়ের ওপর আঘাত।

তার ভাষায়, এটি খ্রিস্টান সংস্কৃতির বিরুদ্ধে রাশিয়ার সবচেয়ে গুরুতর অপরাধগুলোর একটি। তিনি ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুনর্নির্মাণের অঙ্গীকারও করেন। মঠে হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা দেখা দিয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেন, ফ্রান্সের জন্য এই ঘটনা যেন প্যারিসের নটর ডেম বা সাঁ-দেনি ক্যাথেড্রালে বোমা হামলার সমতুল্য। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস হামলাটিকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে ইউক্রেনের অর্থোডক্স চার্চের প্রধান মেট্রোপলিটন এপিফানি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, তিনি অর্থোডক্স খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা কনস্টান্টিনোপলের একুমেনিক্যাল প্যাট্রিয়ার্ক বার্থোলোমিউর সঙ্গে কথা বলেছেন এবং তার নৈতিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ইউক্রেনীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রাতভর হামলায় রাজধানী কিয়েভে অন্তত পাঁচজন নিহত এবং ৩৪ জন আহত হন। পরে আহতদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে মৃতের সংখ্যা বেড়ে যায়।

দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে রুশ হামলায় চারজন জরুরি সেবা কর্মী ও একজন পৌর কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া অন্তত পাঁচজন আহত হয়েছেন।

পরবর্তীতে খারকিভ ও আশপাশের এলাকায় নতুন করে হামলা চালানো হলে একটি গ্রামে আরও সাতজন আহত হন। একই সময়ে একটি ড্রোন হামলায় খারকিভ চিড়িয়াখানার ১০টি খরগোশ মারা যায় এবং আরও ১৫টি আহত হয়।

অন্যদিকে, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তুলা শহরে তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক বছর বয়সী একটি শিশুও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর।

তবে সংঘাতের উভয় পক্ষই বেসামরিক জনগণকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।

রাশিয়া কিয়েভ পেচেরস্ক লাভরা মঠে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছে, ইউক্রেনের ব্যবহৃত যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে, ঘটনাস্থল থেকে রাশিয়ার ‘গেরান-২’ কামিকাজে ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে, যা রুশ হামলার প্রমাণ হিসেবে তারা তুলে ধরছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, রাশিয়া রাতভর ৭০টি ক্ষেপণাস্ত্র এবং ৬১১টি ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে ৫০টি ক্ষেপণাস্ত্র ও ৫৮২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তবে ইউক্রেনীয় বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত জানান, রাশিয়ার ছোড়া ৩৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে মাত্র ১৫টি ধ্বংস করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখনও আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি।

ক্রমবর্ধমান রুশ ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় পশ্চিমা মিত্রদের কাছে আরও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছে ইউক্রেন।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তিনি জি-৭ সম্মেলনে অংশ নিয়ে মিত্র দেশগুলোর কাছ থেকে এ বিষয়ে অতিরিক্ত সহায়তা চাইবেন।

রোববার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের আগে জেলেনস্কি যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অংশগ্রহণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব দেন।

ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স ওই উদ্যোগকে সমর্থন করলেও পুতিন তা প্রত্যাখ্যান করেন।

তবে সোমবার জেলেনস্কি জানান, তিনি এখনও সরাসরি আলোচনায় আগ্রহী এবং জি-৭ সম্মেলন চলাকালে ফ্রান্স বা যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে সাক্ষাতের প্রস্তাব দিয়েছেন। এই উদ্যোগ সফল হলে দীর্ঘস্থায়ী ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অবসানের কূটনৈতিক পথ আরও শক্তিশালী হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প / শুক্রবারের মধ্যে সম্পূর্ণ উন্মুক্ত করা হবে হরমুজ প্রণালি

ঘোড়াঘাটে কোলবন্দী আয়াতের পৃথিবী দেখার স্বপ্ন

রুশ হামলায় ক্ষতিগ্রস্ত কিয়েভ পেচেরস্ক লাভরা মঠ, নিহত ১০

যশোরের কথা এক উজ্জ্বল নক্ষত্র

মে মাসের বেতন পাননি মাদ্রাসার কোনো শিক্ষক

যশোরে নকল সিগারেট বিক্রির অভিযোগে দোকানিকে জরিমানা

যশোরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, নারী আটক

আদালতের বারান্দায় মামলার বাদীকে মারধর / ৫ জনকে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ড, তিন নারীসহ বৃদ্ধকে জরিমানা

একনেকে ৫ উন্নয়ন প্রকল্প অনুমোদন

রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

নতুন ইতিহাস গড়তে প্রস্তুত এমবাপ্পে

‘আমি আরও একা হতে চাই’

নাটোরে বিদেশি নাগরিকদের হেনস্তা মামলার প্রধান আসামি আকাশ গ্রেফতার

দেশজুড়ে টানা ৫ দিন ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জামালুন্নেসা

লামা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ কিভাবে দেখবেন?

সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের

স্বাস্থ্যমন্ত্রী / দেশজুড়ে শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে

এক দিনে চার ম্যাচই ড্র, ৬৮ বছর পর একই দৃশ্য

X