সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাশেদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধান অভিযুক্ত মনা আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৮:১০ পিএম
রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধান অভিযুক্ত মনা আটক।ছবি: গ্রামের কাগজ

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধান অভিযুক্ত মনাকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরের কদমতলা এলাকার একটি হোটেল থেকে তাকে আটক করা হয়।

আটক মনা খোলাডাঙ্গা কদমতলা এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে। তবে এ ঘটনায় অভিযুক্ত মনার ছেলে ইমনসহ অন্য আসামিরা এখনও পলাতক রয়েছেন। পুলিশ জানিয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় রাশেদ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় মনার ছেলে ইমন, মেয়ে জুলি খাতুনসহ অজ্ঞাত আরও ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার রাতে আসামিরা রাশেদ খানের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় প্রতিবাদ করলে তারা হামলা চালিয়ে মারধর করেন এবং বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলেন। একই সঙ্গে রাশেদের বাবার ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা ও ভাঙচুর চালানো হয়।

এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করেছেন রাশেদ খান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

X