বৃহস্পতিবার
২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

রোটারি ক্লাব অব যশোর মিডসিটির  ক্লাব অ্যাসেম্বলি ও বোর্ড মিটিং

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১১:৪৭ পিএম
রোটারি ক্লাব অব যশোর মিডসিটির নিয়মিত সভা, ক্লাব অ্যাসেম্বলি এবং মাসিক বোর্ড মিটিং  স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়

রোটারি ক্লাব অব যশোর মিডসিটির ১০৩৭তম নিয়মিত সভা, ক্লাব অ্যাসেম্বলি এবং মাসিক বোর্ড মিটিং মঙ্গলবার স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান রাকিবুল আলম।

নিয়মিত সভায় ক্লাবের চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন সেবামূলক প্রকল্প, সাংগঠনিক কার্যক্রম এবং পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের সদস্যদের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব যশোর স্টারসের পাস্ট প্রেসিডেন্ট ও রিপসা টিম রিপ্রেজেনটেটিভ রোটারিয়ান সোনিয়া ইসলাম।

অনুষ্ঠানে প্রত্যয় পাঠ করেন রোটারিয়ান মোদাসসর হোসেন, রোটারি ইন্টারন্যাশনালের প্রাপ্তিস্বীকার উপস্থাপন করেন পাস্ট প্রেসিডেন্ট শামীমউদ্দিন খান এবং সার্জেন্টস রিপোর্ট প্রদান করেন রোটারিয়ান সেলিম রেজা। সভার শেষে বিশেষ অতিথি রোটারিয়ান সোনিয়া ইসলাম এবং সভায় প্রথম উপস্থিতির জন্য রোটারিয়ান আনোয়ার হোসেন রানাকে শুভেচ্ছা উপহার প্রদান করেন প্রেসিডেন্ট রাকিবুল আলম ও ক্লাব সেক্রেটারি আজিমুল হক।

নিয়মিত সভার পর একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় ক্লাব অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি সেশন পরিচালনা করেন পাস্ট প্রেসিডেন্ট গিয়াসউদ্দিন খান ডালু এবং পাস্ট প্রেসিডেন্ট অ্যাডভোকেট একিউএম ফিরোজ আক্তার। এরপর অনুষ্ঠিত মাসিক বোর্ড মিটিংয়ে ক্লাবের কর্মকর্তা ও বোর্ড সদস্যরা অংশগ্রহণ করেন। বোর্ড মিটিংয়ের শেষাংশে উপস্থিত সকল রোটারিয়ানকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান রাকিবুল আলম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোটারি ক্লাব অব যশোর মিডসিটির  ক্লাব অ্যাসেম্বলি ও বোর্ড মিটিং

অব্যাহত থাকবে বৃষ্টিপাতের প্রবণতা, ঝড় হতে পারে দেশের ১০ জেলায়

জিএসকেএস’র উদ্যোগে একশ’ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান

যশোরে ছাত্রদলের উদ্যোগে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত ও শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন

জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ১  

অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুই ট্রাক ডাকাতি, উদ্ধার হলেও ধরাছোঁয়ার বাইরে দুর্বৃত্তরা

রান্নার সময় সবুজ হয়ে গেল গরুর মাংস, কড়াই নিয়ে থানায় কর্মীরা

নিবন্ধন ব্যয় কমানো ও এফএআর বাড়ানোর দাবি রিহ্যাবের

খুলনায় পরিত্যক্ত ঘরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার 

শৈলকূপায় চায়না দুয়ারী দমনে অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

যশোরে খুলনা রেঞ্জ ডিআইজি / মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে

মোরেলগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ৯০ মিটার প্যালাসাইডিং কাজের উদ্বোধন

নাভারন-সাতক্ষীরা সড়কের দু' পাশের ৪০ বছরের পুরোনো ৫টি মেহগনি গাছ উধাও

সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক যুবকের ১৫ দিনের কারাদণ্ড

উন্নয়ন কাজ শেষে সাড়ে ৩৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল কচুয়া উপজেলা প্রশাসন

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ঝিকরগাছায় দোয়া মাহফিল

দলীয়ভাবে বহিষ্কার হওয়ায় শূন্য সাতক্ষীরা-৪ আসন নিয়ে যা জানালো ইসি

এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার জামায়াতের

মাদারীপুরে মানবপাচারের অভিযোগে ১৫ মামলার আসামি জুলহাস গ্রেফতার

X