বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি

ভিডিও ও কাবিননামা ঘিরে নানা প্রশ্ন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১০:২২ এএম
গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও এবং তার কথিত দ্বিতীয় বিয়ের দাবি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। ভিডিওগুলো প্রকাশের পর তিনি আলোচিত তরুণী মরিয়ম খাতুনকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করলেও বিয়ের কাবিননামা, নিবন্ধন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট তথ্য নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে ঢাকার মগবাজার এলাকার একটি কক্ষে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে দেখা যায়। ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়। প্রথমদিকে তার সমর্থকদের একটি অংশ ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করলেও পরে গাজী নজরুল ইসলাম নিজেই ভিডিও নিয়ে ব্যাখ্যা দেন। তিনি জানান, ভিডিওতে থাকা মরিয়ম খাতুন তার দ্বিতীয় স্ত্রী।

তবে দ্বিতীয় বিয়ের দাবি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কাবিননামা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। গাজী নজরুল ইসলামের দাবি, গত ১৭ জুন তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে কাবিননামা নিবন্ধনকারী কাজী মাওলানা বিএএম বাকী বিল্লাহ জানিয়েছেন, বিয়েটি কোথায় বা কীভাবে সম্পন্ন হয়েছে, সে বিষয়ে তিনি সরাসরি কিছু জানেন না।

কাজীর ভাষ্য অনুযায়ী, গত সোমবার গভীর রাতে তার সঙ্গে যোগাযোগ করে জানানো হয়, ঢাকায় বিয়ে সম্পন্ন হয়েছে এবং নিবন্ধনের দায়িত্ব তাকে নিতে হবে। পরে ফোনে দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি কাবিননামা প্রস্তুত করেন।

তিনি আরও জানান, কনের বাবা ফোনে সম্মতি জানান এবং পরদিন সকালে কনে ও তার অভিভাবক এসে কাবিননামায় স্বাক্ষর করেন। একই সঙ্গে ১৭ জুনকে বিয়ের তারিখ হিসেবে উল্লেখ করার নির্দেশনাও ফোনে দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

তবে বিয়ের নিবন্ধন প্রক্রিয়া নিয়ে কাজীর বক্তব্যের বিভিন্ন অংশে অসঙ্গতি রয়েছে বলে প্রশ্ন উঠেছে। একদিকে তিনি জানান, ১৭ জুন বিয়ের তারিখ নির্ধারণ করে দিতে তাকে বলা হয়েছিল। অন্যদিকে তিনি বলেন, প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকেই পেয়েছেন। একপর্যায়ে তিনি উদ্বেগ প্রকাশ করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এদিকে ভিডিও ভাইরালের পর পৃথক ভিডিও বার্তায় গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকছুদা বেগম, দ্বিতীয় স্ত্রী দাবি করা মরিয়ম খাতুন এবং মরিয়মের বাবা মাসুম বিল্লাহ দাবি করেন, পারিবারিকভাবে তিন লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। বিষয়টি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে গাজী নজরুল ইসলাম ও ওই তরুণীকে কয়েকজন ব্যক্তি ঘিরে বিভিন্ন প্রশ্ন করছেন। ভিডিওতে তাকে উদ্দেশ করে ‘জামায়াত হয়ে এই কাজ কীভাবে করলেন?’ এবং ‘অন্যায় করেছেন কিনা?’—এমন প্রশ্ন করা হলে তিনি মাথা নেড়ে বলেন, ‘বিশ্বাস করেন, আজই প্রথম।’

একপর্যায়ে তরুণীর নাম জানতে চাইলে তিনি দীর্ঘক্ষণ নীরব থাকার পর ‘মাহি’ নাম উল্লেখ করেন। একই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আপনারা ভিডিও ডিলিট করে দেন, সবকিছু বলছি।’

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কাবিননামায় মরিয়ম খাতুনের জন্ম তারিখ ২২ মে ২০০৮ উল্লেখ করা হয়েছে। তবে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মরিয়মের একটি বায়োডাটায় গত ২২ জুন গাজী নজরুল ইসলামের স্বাক্ষর ও সুপারিশ রয়েছে। ওই বায়োডাটায় মরিয়মের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রশ্ন, যদি ১৭ জুন বিয়ে হয়ে থাকে, তাহলে ২২ জুনের বায়োডাটায় তাকে অবিবাহিত দেখানো হলো কেন? এ বিষয়ে গাজী নজরুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় জামায়াতে ইসলামীর ভেতরেও চাপা অসন্তোষের খবর পাওয়া গেছে। তবে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা খোঁজখবর নিচ্ছে এবং প্রয়োজন হলে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

সব মিলিয়ে ভাইরাল ভিডিও, কাবিননামা, বিয়ের তারিখ ও নিবন্ধন প্রক্রিয়া নিয়ে একের পর এক প্রশ্ন উঠলেও পুরো ঘটনার বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট ও চূড়ান্ত ব্যাখ্যা পাওয়া যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সেরা একাদশে মনোনয়ন পেলেন ভোজিনহা

যশোরসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আজ স্বর্ণের ভরি কত?

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতায় বড় পরিবর্তনের উদ্যোগ ইসির

নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি রাজিব র‌্যাবের হাতে আটক

গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি

টিভিতে আজকের খেলার সূচি

৭ বছরেও চালু হয়নি মাগুরার ট্রাক টার্মিনাল

শত্রুর অনিষ্ট থেকে বাঁচতে ৩টি দোয়া ও আমল

সিসি ক্যামেরা সুমাচার

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণে ছয় মিনিট অন্ধকারে ডুববে যে দেশ!

আবারও অশান্ত মধ্যপ্রাচ্য

কাজে মন দিন মিথুন, সতর্ক থাকুন মেষ

২ জুলাই : ইতিহাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আইফোন চার্জ দেওয়ার সময় যে ৪ ভুলে ব্যাটারি দ্রুত নষ্ট হতে পারে

বেইজিং ছাড়ছেন চীনের তরুণরা

জর্ডানে মার্কিন সেনাঘাঁটিতে হামলা, বহু সেনা নিহতের দাবি ইরানের

জয়া আহসানের বদঅভ্যাস কী জানেন?

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন মোড়

বাহরাইনে অ্যামাজনের ডেটা অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

X