বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

২ জুলাই : ইতিহাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

কাগজ ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৫:৪৫ এএম
২ জুলাই : ইতিহাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বুধবার, ২২ জুলাই ২০২৬। ইতিহাসের পাতায় ২২ জুলাই নানা গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যু এবং বিশ্ব রাজনীতির উল্লেখযোগ্য অধ্যায়ের সাক্ষী। এক নজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলি।

উল্লেখযোগ্য ঘটনাবলি: ১৪৫৬: উসমানীয় তুর্কিরা বেলগ্রেড অধিকার করে। ১৯০৫: জাপানের সঙ্গে শান্তি বৈঠকে অংশ নিতে সম্মত হয় রাশিয়া। ১৯১২: ইংল্যান্ডে ইন্ডিয়া সোসাইটির উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরকে সংবর্ধনা দেওয়া হয়। ১৯১২: চীনের কার্যকরী শাসক হন ভাইসরয় ইউয়ান শি-কাই। ১৯১৫: ইতালির ইযোনিযো অঞ্চলে ইতালি ও অস্ট্রিয়ার সেনাবাহিনীর মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয়। ১৯১৭: আলেকজান্ডার কেরেনস্কি রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯২৬: শহীদ অধ্যাপক ও প্রাবন্ধিক মোফাজ্জল হায়দার চৌধুরীর জন্ম। ১৯৩৩: মার্কিন বৈমানিক উইলি পোস্ট প্রথম ব্যক্তি হিসেবে একাই বিমান চালিয়ে পৃথিবী প্রদক্ষিণ সম্পন্ন করেন। এতে তার সময় লাগে ৭ দিন ১৮ ঘণ্টা ৪৫ মিনিট। ১৯৪৪: পোল্যান্ডে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। ১৯৪৬: যুক্তরাজ্যে পাউরুটির রেশনিং ব্যবস্থা চালু হয়। ১৯৪৭: ভারতের গণপরিষদ তেরঙাকে দেশটির জাতীয় পতাকা হিসেবে অনুমোদন দেয়। ১৯৪৮: নেদারল্যান্ডসের রানি উইলহেলমিনা সিংহাসন ত্যাগ করেন। ১৯৬১: তিউনিসিয়ার বিযোর্তে শহরে ফরাসি বাহিনীর হামলাকে কেন্দ্র করে তীব্র সংঘর্ষ শুরু হয়। ১৯৭২: সোভিয়েত ইউনিয়নের মনুষ্যবিহীন নভোযান ভেনেরা-৮ সফলভাবে শুক্র গ্রহে অবতরণ করে। ১৯৭২: বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় গুয়াতেমালা। ১৯৭৭: চীনের নেতা দেং জিয়াও পিং পুনরায় ক্ষমতায় ফিরে আসেন। ১৯৮৩: পোল্যান্ডে সামরিক আইন প্রত্যাহার করা হয়। ২০০০: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং তার রাজনৈতিক কর্মকাণ্ডে ২১ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ২০০২: গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হন। ২০০৩: ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের দুই ছেলে উদয় ও কুসাই মার্কিন অভিযানে নিহত হন। ২০১১: নরওয়েতে অ্যানডার্স ব্রেভিকের ভয়াবহ সন্ত্রাসী হামলায় বহু মানুষের প্রাণহানি ঘটে।

আজকের দিনে যাঁদের জন্ম: ১৭৮৪: ফ্রিডরিশ ভিলহেল্ম বেসেল — জার্মান জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ। ১৮১৪: প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর) — বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক। ১৮৪৭: ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় — প্রখ্যাত বাঙালি কৌতুক সাহিত্যিক। ১৮৮৭: গুস্টাফ লুডভিগ হার্টজ — নোবেলজয়ী জার্মান পদার্থবিদ। ১৮৮৮: সেলম্যান ওয়াক্সম্যান — নোবেলজয়ী প্রাণরসায়নবিদ ও অণুজীববিজ্ঞানী। ১৮৯৫: পলিন ফাইফার — মার্কিন সাংবাদিক ও লেখিকা। ১৯২৩: সুমিত্রা দেবী — কিংবদন্তি ভারতীয় বাঙালি অভিনেত্রী। ১৯২৩: মুকেশ — ভারতের কিংবদন্তি নেপথ্য কণ্ঠশিল্পী। ১৯২৬: মোফাজ্জল হায়দার চৌধুরী — শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও ভাষা-সাহিত্য গবেষক। ১৯৩৪: লুইস ফ্লেচার — অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী। ১৯৯৫: মারিলিয়া মেন্ডনকা — ব্রাজিলের জনপ্রিয় সংগীতশিল্পী।

আজকের দিনে যাঁদের মৃত্যু: ১৯১৮: ইন্দ্রলাল রায় — প্রথম ভারতীয় যুদ্ধবিমান চালক। ১৯৪৮: হেমেন্দ্রনাথ মজুমদার — প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী। ১৯৭০: প্রাণতোষ ঘটক — 'মাসিক বসুমতী'র অন্যতম সম্পাদক। ১৯৭৬: রবার্ট এরিক হুইলার — শিল্পকলাবিদ, প্রত্নতত্ত্ববিদ ও অধ্যাপক। ১৯৭৬: মণীন্দ্রলাল বসু — বাঙালি সাহিত্যিক ও ঔপন্যাসিক। ১৯৮২: প্রফুল্লকুমার সেন — ভারতের প্রথম মানব হৃদযন্ত্র প্রতিস্থাপনকারী সার্জন। ১৯৮৬: মহুয়া রায়চৌধুরী — জনপ্রিয় ভারতীয় বাঙালি অভিনেত্রী। ১৯৯৪: সরযূবালা দেবী — নাট্যসম্রাজ্ঞী ও খ্যাতিমান বাঙালি অভিনেত্রী। ১৯৯৫: হ্যারল্ড লারউড — প্রখ্যাত ইংরেজ ক্রিকেটার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজে মন দিন মিথুন, সতর্ক থাকুন মেষ

২ জুলাই : ইতিহাসে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আইফোন চার্জ দেওয়ার সময় যে ৪ ভুলে ব্যাটারি দ্রুত নষ্ট হতে পারে

বেইজিং ছাড়ছেন চীনের তরুণরা

জর্ডানে মার্কিন সেনাঘাঁটিতে হামলা, বহু সেনা নিহতের দাবি ইরানের

জয়া আহসানের বদঅভ্যাস কী জানেন?

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন মোড়

বাহরাইনে অ্যামাজনের ডেটা অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

প্রবাসীদের ভোটাধিকার: / ওসিভি-এসডিআই প্রকল্প নিয়ে ইসির সভা বুধবার

বন্যার্তদের সহায়তায় রুনা লায়লার কনসার্ট, টিকিটের দাম কত?

সানাবিল ফাউন্ডেশন ও ডা. রউফের মানবিক উদ্যোগ / কৃত্রিম পায়ে উঠে দাঁড়ালেন আরও ছয় অসহায় ব্যক্তি

একমুঠো বাদাম বাঁচাতে পারে রোগব্যাধি থেকে

এনসিপি নেতা কাফির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মহেশপুরে সার ডিলারদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

সংবাদ প্রকাশের পর মহেশপুরে মোবাইল কোর্টের অভিযানে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল ধ্বংস

যশোরে স্বেচ্ছাসেবক দলের জনসভা সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

কচুয়ায় শিক্ষক আতাউর রহমানের বিদায় সংবর্ধনা

নব জাগরণ সমাজ কল্যাণের উদ্যোগে মোরেলগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

ঝিকরগাছায় জেলা স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

X