বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত ও শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১০:৩১ পিএম

জামায়াত নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগের প্রতিবাদে যশোরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২২ জুলাই) শহরের দড়াটানা চৌরাস্তা মোড়ে সচেতন নারী সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অভিযুক্ত এমপিকে যশোরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে ১৯৭১ সালে তাদের ভূমিকা দেখেছি। রাজাকার-আলবদরদের সরাসরি সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মা-বোনদের ইজ্জত ও সম্ভ্রম নষ্ট করেছিল। বর্তমানে ২০২৬ সালেও তারা নতুনভাবে আবির্ভূত হয়েছে। জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের কর্মকাণ্ড সেটাই প্রমাণ করে।”

এ সময় যশোরের বিশিষ্ট নারী নেত্রী ও পৌরসভার সাবেক কাউন্সিলর রাশিদা রহমান বলেন, “একজন জামায়াত নেতা ও জনপ্রতিনিধির এমন নৈতিক স্খলন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জনগণের সামনে অপকর্ম প্রকাশ পেলে অনেক সময় বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়। তবে গাজী নজরুল ইসলামের মতো একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে ওঠা অভিযোগের ক্ষেত্রে তা করার কোনো সুযোগ নেই। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

মানববন্ধনে নারী নেত্রী শামসুন নাহার পান্নাসহ সচেতন নারী সমাজের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ বক্তব্য দেন। কর্মসূচি থেকে অভিযুক্ত সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোটারি ক্লাব অব যশোর মিডসিটির  ক্লাব অ্যাসেম্বলি ও বোর্ড মিটিং

অব্যাহত থাকবে বৃষ্টিপাতের প্রবণতা, ঝড় হতে পারে দেশের ১০ জেলায়

জিএসকেএস’র উদ্যোগে একশ’ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান

যশোরে ছাত্রদলের উদ্যোগে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত ও শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন

জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ১  

অস্ত্রের মুখে ঝুটবোঝাই দুই ট্রাক ডাকাতি, উদ্ধার হলেও ধরাছোঁয়ার বাইরে দুর্বৃত্তরা

রান্নার সময় সবুজ হয়ে গেল গরুর মাংস, কড়াই নিয়ে থানায় কর্মীরা

নিবন্ধন ব্যয় কমানো ও এফএআর বাড়ানোর দাবি রিহ্যাবের

খুলনায় পরিত্যক্ত ঘরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার 

শৈলকূপায় চায়না দুয়ারী দমনে অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

যশোরে খুলনা রেঞ্জ ডিআইজি / মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে

মোরেলগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ৯০ মিটার প্যালাসাইডিং কাজের উদ্বোধন

নাভারন-সাতক্ষীরা সড়কের দু' পাশের ৪০ বছরের পুরোনো ৫টি মেহগনি গাছ উধাও

সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক যুবকের ১৫ দিনের কারাদণ্ড

উন্নয়ন কাজ শেষে সাড়ে ৩৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল কচুয়া উপজেলা প্রশাসন

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ঝিকরগাছায় দোয়া মাহফিল

দলীয়ভাবে বহিষ্কার হওয়ায় শূন্য সাতক্ষীরা-৪ আসন নিয়ে যা জানালো ইসি

এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার জামায়াতের

মাদারীপুরে মানবপাচারের অভিযোগে ১৫ মামলার আসামি জুলহাস গ্রেফতার

X