মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪৬তম আন্তঃ কলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ পিএম
বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব  ¦ ছবি: হাফিজুর রহমান পান্না

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ৪৬তম আন্তঃ কলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব ¦ ছবি: হাফিজুর রহমান পান্না

দুইদিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ১৭টি হল অংশগ্রহণ করছে। এর মধ্যে ৬টি মেয়েদের হল এবং ১১টি ছেলেদের হল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, খেলাধুলা যেমন শারীরিক গঠন সুস্থ রাখতে সহায়তা করে, তেমনি শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। শিক্ষাজীবনেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগ নিয়মিতভাবেই শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে বিভিন্ন ক্রীড়া কার্যক্রমের আয়োজন করে যাচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪৬তম আন্তঃ কলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন ¦ ছবি: হাফিজুর রহমান পান্না

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (প্রশাসন), প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন খান, উপ-উপাচার্য (শিক্ষা); প্রফেসর ড. মো. মতিয়ার রহমান, কোষাধ্যক্ষ; এবং মোসা. রোকসানা বেগম, পরিচালক (ভারপ্রাপ্ত), শরীরচর্চা শিক্ষা বিভাগ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাথলেটিক্স ও অ্যাকুয়াটিক্স সাব-কমিটি ২০২৫-২৬ এর সভাপতি ও ফিশারিজ অনুষদের ডীন প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান। প্রতিযোগিতাটি উৎসবমুখর পরিবেশে চলমান রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X