রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

আমার পূর্ণ ভালোবাসা বাংলাদেশের জন্য : এমি মার্তিনেজ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৫:৪০ পিএম
এমিলিয়ানো মার্তিনেজ। ছবি : রয়টার্স

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি নিজের আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা আবারও প্রকাশ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ব্যস্ত আন্তর্জাতিক সূচির মধ্যেও বাংলাদেশের সমর্থকদের স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় রোববার সকালে ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের হয়ে গোল করেন জিওভানি লো সেলসো, লাউতারো মার্তিনেজ এবং লিওনেল মেসি।

ম্যাচ শেষে মিক্সড জোনে বিভিন্ন দেশের গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এমিলিয়ানো মার্তিনেজ। এ সময় বাংলাদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশের মানুষের প্রতি নিজের বিশেষ অনুভূতির কথা তুলে ধরেন।

বাংলাদেশ সফরের স্মৃতি মনে করে মার্তিনেজ বলেন, ‘বাংলাদেশে গিয়েছিলাম আমি। সত্যিই দেশটিকে ভালোবাসি।’

বাংলাদেশের আর্জেন্টিনা-ভক্তদের উচ্ছ্বাসের প্রশংসা করে তিনি আরো বলেন, ‘আমি জানি তারা কতটা পাগল আমাদের জন্য। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি আমি। তাদের সমর্থন আমি ভালোবাসি। তারা যেভাবে আর্জেন্টিনাকে দেখে, আমার অনেক ভালো লাগে। আমার পূর্ণ ভালোবাসা বাংলাদেশের জন্য।’

২০২৩ সালে সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে লাখো আর্জেন্টিনা সমর্থকের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। বিমানবন্দর থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানে তাকে একনজর দেখতে হাজারো মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

সেই সফরের স্মৃতি এখনো তার হৃদয়ে গেঁথে আছে। তাই সুযোগ পেলেই বাংলাদেশের মানুষের প্রতি নিজের কৃতজ্ঞতা ও ভালোবাসার কথা প্রকাশ করেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্যসচিব / গুজব ও অপতথ্য রুখতে অনুসন্ধানী সাংবাদিকতার বিকল্প নেই

আদালতের রায়ের এক বছর পরও রাস্তা খুলে না দেওয়ার অভিযোগ

এনডিটিভিকে বিশেষ সাক্ষাৎকার / দেশে ফিরবেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক স্পারসো পরিদর্শন

আমার পূর্ণ ভালোবাসা বাংলাদেশের জন্য : এমি মার্তিনেজ

সাতক্ষীরা সীমান্তে ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের মামলা: অভিযোগ গঠন শুনানি ১ সেপ্টেম্বর

রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

ভালুকায় বিদ্যালয় ফল মেলা ও মৌসুমি ফল উৎসব

যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

যশোরসহ ৮ জেলায় গরমের দাপট অব্যাহত

ভারতে পাচারকালে রাঙামাটিতে বিপুল সার জব্দ

হাদি হত্যা মামলার তদন্ত পিছিয়ে ১৫ জুলাই নতুন তারিখ

রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার

বিশ্বকাপে শেষ ৩২-এ কে কার মুখোমুখি হবে, দেখুন পূর্ণ সূচি

আবারও বাড়লো সোনা ও রুপার দাম

সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নকআউট পর্বে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল

আলজেরিয়া-অস্ট্রিয়ার ড্রয়ে নকআউট পর্বে ওঠার স্বপ্ন পূরণ হলো না ইরানের

নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ স্প্রে দিয়ে লুট, চোরাই স্বর্ণসহ গ্রেফতার ৫

X