
ময়মনসিংহের ভালুকায় বিদ্যালয় ফল মেলা ও মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮জুন) সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলার হবিরবাড়ী সাহেরা-নায়েব ল্যাবরেটরি হাইস্কুলে এই ফলমেলা অনুষ্ঠিত হয়।
মেলায় ১০ টি স্টলে শিক্ষার্থীদের সংগৃহীত দেশীয় বিভিন্ন প্রজাতির ফল, কাঠাল, আম, জাম, লিচু, সফেদা, লেবু, কলা, ডালিম, নাশপাতি, ড্রাগনসহ নানান জাতের ফলের প্রদর্শনী ও বিক্রি করা হয়।
স্কুলের শিক্ষার্থী ছড়া এই ফল মেলায় খুবই খুশি। সে তার বন্ধুদের নিয়ে ফল খাচ্ছে আর উৎসবে মেতে উঠেছে।
স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক নূর মোহাম্মদ সরকার সাগর বলেন, প্রতি বছরের মতো এবারও আমাদের ফল মেলা শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসব মুখর হয়ে উঠেছে। শিক্ষার্থীদের দেশীয় ফলের সাথে পরিচয় করিয়ে দিতে এবং তাদের অংশগ্রহণে উৎসব আমেজে অভিভাবকদের মিলনমেলা।
মেলায় স্কুল পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কবি-সাংবাদিক প্রমূখ অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন