রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ স্প্রে দিয়ে লুট, চোরাই স্বর্ণসহ গ্রেফতার ৫

মোফাজ্জর হোসেন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০১:১৫ পিএম
নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ স্প্রে দিয়ে লুট, চোরাই স্বর্ণসহ গ্রেফতার ৫

নওগাঁয় 'শয়তানের নিঃশ্বাস' নামের রাসায়নিক স্প্রে দিয়ে অজ্ঞান পার্টির তাণ্ডব ও এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় জড়িত চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৭ জুন গভীর রাতে জেলা পুলিশ সুপারের নির্দেশে শহরের ৯টি আবাসিক হোটেলে একযোগে চিরুনি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে গলানো অবস্থায় লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২৩ জুন শহরের চুরিপট্টি এলাকায় ফাতেমা বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে রাসায়নিক স্প্রে দিয়ে অচেতন করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয় প্রতারক চক্র। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জুন তিনি মারা যান। এর মাত্র আধা ঘণ্টা পর ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অপর এক বয়স্ক দম্পতিকে নকল স্বর্ণের বারের লোভ দেখিয়ে ও সম্মোহিত করে ৬ আনা ওজনের কানের দুল ছিনিয়ে নেয় চক্রটি। এই দুটি ঘটনায় নওগাঁ সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়।

বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা পুলিশ ও ডিবি একযোগে মাঠে নামে। গত ২৭ জুন গভীর রাতে শহরের ৯টি হোটেলে সাঁড়াশি অভিযান চালিয়ে গাইবান্ধার বাসিন্দা মোঃ আব্দুল হাই, মোঃ এরশাদ আলী, বাবলু এবং দিনাজপুরের মোঃ কালামকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা দ্বিতীয় ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে।

পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ স্বর্ণপট্টির ‘মুহিব জুয়েলার্স’ এর ম্যানেজার মোঃ জাহাঙ্গীরকে আটক করে ডিবি পুলিশ। জাহাঙ্গীর চোরাই স্বর্ণ কেনার কথা স্বীকার করে এবং তার কাছ থেকে গলানো অবস্থায় ৪ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। জেলা পুলিশ জানিয়েছে, প্রথম ঘটনার অপরাধীদের ও চক্রের পলাতক সহযোগীদের গ্রেফতারসহ বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে শেষ ৩২-এ কে কার মুখোমুখি হবে, দেখুন পূর্ণ সূচি

আবারও বাড়লো সোনা ও রুপার দাম

সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নকআউট পর্বে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল

আলজেরিয়া-অস্ট্রিয়ার ড্রয়ে নকআউট পর্বে ওঠার স্বপ্ন পূরণ হলো না ইরানের

নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ স্প্রে দিয়ে লুট, চোরাই স্বর্ণসহ গ্রেফতার ৫

যেকোনো আগ্রাসনের ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান

ইরানের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ : ট্রাম্প

মধ্যপ্রাচ্যের ৮ মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

ভারতের পর্যটন ভিসা আজ থেকে চালু, আবেদন পদ্ধতি

লালমনিরহাটে চাচার লাঠির আঘাতে প্রাণ গেলো ‍ভাতিজার

দেশের ১২ জেলায় বজ্র-বৃষ্টির সম্ভাবনা

লালমনিরহাটে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

নাটকীয় ড্রয়ে অস্ট্রিয়া ও আলজেরিয়া নকআউটে

ইরানে রাতভর মার্কিন হামলা

আজ সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

মেসির দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা

টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল করে ইতিহাস গড়লেন মেসি

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট আজকের খেলার সূচি

কিয়ামতের ১০টি বড় আলামত

X