রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৩:৩২ পিএম
রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান প্রদানের মাধ্যমে পুরো এলাকায় ভীতিকর ত্রাসের পরিস্থিতি সৃষ্টির ঘটনায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২১ জুন ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক পৌনে ৫ টার দিকে বোয়ালিয়া মডেল থানার রানীবাজার টাইলস পট্টি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ব্যানার সহকারে সমবেত হয়ে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল করে এবং পুরো এলাকায় ভীতিকর ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করে।

উক্ত ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করে বোয়ালিয়া মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়। মামলার তদন্তকালে স্থানীয় সাক্ষীদের তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ এবং স্থিরচিত্র পর্যালোচনার মাধ্যমে সংশ্লিষ্ট আসামিদের পরিচয় শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ২৭ জুন ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ সিলিন্ডা বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে মো: রাজিব শেখ(৩৬)-কে গ্রেপ্তার করে। সে বোয়ালিয়া থানার বখতিয়ারাবাদ মালদা কলোনি গ্রামের মৃত আজিজুল শেখের ছেলে এবং রাজশাহী মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

এছাড়াও একই তারিখ রাত অনুমান সাড়ে ৮টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ সপুরা গ্রামে অভিযান পরিচালনা করে তানভীর আহমেদ রাহাত (২০)-কে গ্রেপ্তার করে। সে বোয়ালিয়া থানার সপুরা গ্রামের মো: আসলামের ছেলে এবং বোয়ালিয়া থানা পশ্চিমের ছাত্রলীগের সহ-সম্পাদক।

গ্রেপ্তারকৃত আসামিদ্বয় বোয়ালিয়া মডেল থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামী। গ্রেপ্তারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে। এছাড়াও পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্তে বোয়ালিয়া মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের মামলা: অভিযোগ গঠন শুনানি ১ সেপ্টেম্বর

রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

ভালুকায় বিদ্যালয় ফল মেলা ও মৌসুমি ফল উৎসব

যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

যশোরসহ ৮ জেলায় গরমের দাপট অব্যাহত

ভারতে পাচারকালে রাঙামাটিতে বিপুল সার জব্দ

হাদি হত্যা মামলার তদন্ত পিছিয়ে ১৫ জুলাই নতুন তারিখ

রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার

বিশ্বকাপে শেষ ৩২-এ কে কার মুখোমুখি হবে, দেখুন পূর্ণ সূচি

আবারও বাড়লো সোনা ও রুপার দাম

সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নকআউট পর্বে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল

আলজেরিয়া-অস্ট্রিয়ার ড্রয়ে নকআউট পর্বে ওঠার স্বপ্ন পূরণ হলো না ইরানের

নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ স্প্রে দিয়ে লুট, চোরাই স্বর্ণসহ গ্রেফতার ৫

যেকোনো আগ্রাসনের ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান

ইরানের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ : ট্রাম্প

মধ্যপ্রাচ্যের ৮ মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

ভারতের পর্যটন ভিসা আজ থেকে চালু, আবেদন পদ্ধতি

লালমনিরহাটে চাচার লাঠির আঘাতে প্রাণ গেলো ‍ভাতিজার

দেশের ১২ জেলায় বজ্র-বৃষ্টির সম্ভাবনা

X