রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

আদালতের রায়ের এক বছর পরও রাস্তা খুলে না দেওয়ার অভিযোগ

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৬:২৫ পিএম
আদালতের রায়ের এক বছর পরও রাস্তা খুলে না দেওয়ার অভিযোগ

রংপুরের বদরগঞ্জ উপজেলার ৯ নম্বর দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি নয়াপাড়া গ্রামে আদালতের নির্দেশ অমান্য করে চলাচলের একমাত্র রাস্তা ইটের প্রাচীর নির্মাণ করে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মোছা. জাহেদা বেগম বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী জাহেদা বেগম ওই গ্রামের বাসিন্দা এবং সেকেন্দার আলীর স্ত্রী। তিনি জানান, সরকারি ভূমি বন্দোবস্তের আওতায় পাওয়া জমির ওপর তার বসতবাড়ি রয়েছে। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তা প্রতিবেশীরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করে রেখেছেন।

অভিযোগে জাহেদা বেগম উল্লেখ করেন, আমরুলবাড়ী মৌজার জেএল নং- ১৯, খতিয়ান- ০১, দাগ নং- ৫২৮ এর ৯৩ শতক জমির মধ্যে ২৫ শতক জমির সীমানায় তার বসতবাড়ি। বাড়ি থেকে বের হওয়ার একমাত্র সাধারণ রাস্তাটি প্রতিবেশী মোঃ অহিদুল হক, মোঃ রফিকুল হক, মোঃ শফিকুল হক ও তাদের স্ত্রী মোছাঃ মলুদা বেগম ও মোছাঃ বুলবুলি বেগম দীর্ঘদিন ধরে অবরোধ করে রেখেছেন।

প্রতিপক্ষগণ চলাচলের রাস্তায় পরিকল্পিত ভাবে বিভিন্ন সময় গর্ত ও ছোট খাল খন করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে । এতে বর্ষাকালে বর্ষার পানি জমে থাকে এবং চলাচলে বিঘ্নিত হয় । পাশাপাশি জোরপূর্বক ইটের প্রাচীর নির্মাণ ও গাছ রোপণ করে যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। ২৭ জুন শনিবার অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে সেখানে গিয়ে এলাকাবাসীদের কাছ থেকে জানা যায়, জাহেদা বেগম এই রাস্তা নিয়ে অনেক বিড়ম্বনার স্বীকার হচ্ছেন। এটার একটা স্থায়ী সমাধানের দরকার। ভুক্তভোগী নারী জাহেদা খাতুন সাংবাদিকদের বলেন, আমি আদালতে রায় পেয়েছি তারপরও আমি আমার অধিকার থেকে বঞ্চিত কারণ আমি তাদের শক্তিতে পেরে উঠতে পারছিনা। বদরগঞ্জ থানায় অভিযোগ করছি আমি এটার স্থায়ী সমাধান চাচ্ছি।

রাস্তার প্রতিবন্ধকতা অপসারণে জাহেদা বেগম বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, রংপুরে ফৌজদারি কার্যবিধির ১৩ ধারায় মামলা দায়ের করেন। যার মিস কেস নং- এম.আর ৫১/২৩। আদালত গত ২৪/০৩/২০২৪ ইং তারিখে ৭ দিনের মধ্যে প্রতিপক্ষকে নিজ খরচে গর্ত ভরাট ও প্রতিবন্ধকতা অপসারণের নির্দেশ দেন। অন্যথায় বদরগঞ্জ থানার ওসিকে ব্যবস্থা নিতে বলেন।

অভিযোগকারী দাবি করেন, আদালতের আদেশের ১ বছর পরেও প্রতিপক্ষ তা অমান্য করছে। রাস্তা পরিষ্কার করতে গেলে মোছাঃ মলুদা বেগম ও মোছাঃ বুলবুলি বেগমসহ অন্যরা গালিগালাজ, মারমুখী আচরণ ও খুন-জখমের ভয়ভীতি দেখায়। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন।

জাহেদা বেগম থানা পুলিশের মাধ্যমে রাস্তার গর্ত ভরাট, ইটের প্রাচীর ও গাছসহ সকল প্রতিবন্ধকতা দ্রুত অপসারণে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ইতিপুর্বে তিনি বিষয়টি বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর অভিযোগ করেছেন বলেও জানা যায়।

এবিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযোগকারী আমার জ্যাঠাতো বোন হয়। আদালতে রায় পেয়েছেন সত্যি সে আশি পয়েন্ট জমি পাবে দিব তবে তার স্থাপনা আমাদের অংশের মধ্যে ঢুকে পড়েছে সে অংশ বাদ দিয়ে হিসাব করে যতটুকু পায় দিব।

এ সময় উপস্থিত অহিদুলের স্ত্রী মলুদা বেগম বলেন সে আশি পয়েন্ট জমি পাবে অন্যদিকে দিব আমার দখলকৃত জমি দিয়ে দিব না। তিনি আরও বলেন যে, আমরা তাকে চলাচলের জন্য রাস্তা দিলেও ভবিষ্যতে তার সন্তানদেরকে আমরা উক্ত রাস্তা দিয়ে চলাচল করতে দিব না।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেছেন, এটা জমিজমার বিষয় আমরা কি করতে পারবো। এখানে আমাদের কিছু করার নাই। এ বিষয়ে যা করার তা আদালত করতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে সরকারি লোহার খাম্বা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

কেশবপুরে মাদ্রাসা কমিটি নিয়ে উত্তেজনা

অভয়নগরে আঞ্চলিক কারিগরি কর্মশালা অনুষ্ঠিত

তথ্যসচিব / গুজব ও অপতথ্য রুখতে অনুসন্ধানী সাংবাদিকতার বিকল্প নেই

আদালতের রায়ের এক বছর পরও রাস্তা খুলে না দেওয়ার অভিযোগ

এনডিটিভিকে বিশেষ সাক্ষাৎকার / দেশে ফিরবেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক স্পারসো পরিদর্শন

আমার পূর্ণ ভালোবাসা বাংলাদেশের জন্য : এমি মার্তিনেজ

সাতক্ষীরা সীমান্তে ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের মামলা: অভিযোগ গঠন শুনানি ১ সেপ্টেম্বর

রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

ভালুকায় বিদ্যালয় ফল মেলা ও মৌসুমি ফল উৎসব

যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

যশোরসহ ৮ জেলায় গরমের দাপট অব্যাহত

ভারতে পাচারকালে রাঙামাটিতে বিপুল সার জব্দ

হাদি হত্যা মামলার তদন্ত পিছিয়ে ১৫ জুলাই নতুন তারিখ

রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার

বিশ্বকাপে শেষ ৩২-এ কে কার মুখোমুখি হবে, দেখুন পূর্ণ সূচি

আবারও বাড়লো সোনা ও রুপার দাম

সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

X