রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

মোরেলগঞ্জে সরকারি লোহার খাম্বা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৮:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের ফকিরবাড়ি এলাকার একটি সরকারি সেতুর চারটি লোহার খাম্বা উদ্ধার করেছে পুলিশ। প্রায় ৪০০ কেজি ওজনের এসব খাম্বা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এ ঘটনায় দুই যুবদল নেতার সম্পৃক্ততা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে হোগলাবুনিয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের ভাঙারি ব্যবসায়ী মনির গাজীর বাড়ি থেকে সরকারি লোহার খাম্বা চারটি উদ্ধার করা হয়।

ভাঙারি ব্যবসায়ী মনির গাজী জানান, শুক্রবার সকাল ১১টার দিকে তিনি ফকিরবাড়ি এলাকার ইউপি সদস্য মতিউর রহমান গাজীর ছেলে ও স্থানীয় যুবদল নেতা বাবু গাজীর কাছ থেকে ৪০ টাকা কেজি দরে প্রায় ৪০০ কেজি ওজনের চারটি লোহার খাম্বা ১৬ হাজার টাকায় কিনেছেন। এ সময় স্থানীয় যুবদল নেতা মনিরুজ্জামান শিল্পীও সেখানে উপস্থিত ছিলেন। পরে স্থানীয়রা খাম্বাগুলো নিয়ে যেতে বাধা দিলে মনিরুজ্জামান শিল্পী বিষয়টি মীমাংসা করে মালামাল সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন বলে তিনি দাবি করেন।

পরে স্থানীয়দের মাধ্যমে সরকারি খাম্বা বিক্রির বিষয়টি জানতে পেরে উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম মোরেলগঞ্জ থানাকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে চারটি লোহার খাম্বা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, উপজেলা প্রকৌশলীর তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরকারি লোহার খাম্বাগুলো উদ্ধার করেছে। পরবর্তী বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট প্রকৌশলী।

উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া লোহার খাম্বাগুলো ফকিরবাড়ি এলাকার একটি সেতুর অংশ। খাম্বাগুলো উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে যুবদল নেতা বাবু গাজী বলেন, তিনি কোনো সরকারি মালামাল বিক্রি করেননি। মনিরুজ্জামান শিল্পীর কিছু মালামাল বিক্রির জন্য তিনি শুধু ভাঙারি ব্যবসায়ীর সন্ধান দিয়েছিলেন।

অন্যদিকে যুবদল নেতা মনিরুজ্জামান শিল্পী অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো সরকারি খাম্বা বিক্রি করেননি। রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার হয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

এদিকে, স্থানীয়রা ঘটনাটির নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো শিশুর

গুচ্ছ ভর্তি পরীক্ষার চতুর্থ মেধাতালিকার ফল প্রকাশ

ক্যালরিবহুল হলেও বাদাম খাওয়া উপকারী

যবিপ্রবির প্রথম উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান নিয়োগপ্রাপ্ত

মোবাইল ব্যাংকিং দোকানে প্রতারণার অভিযোগে যুবক আটক

যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা

ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

মহেশপুরে সার নিতে গিয়ে দুই কৃষক আহত

আছিয়া বেগম হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

ক্লাস বর্জন করে ‘শাট ডাউন’ কর্মসূচি, বিক্ষোভ অব্যাহত

যশোরে ফেনসিডিলসহ আটক আলমসাধু চালকের ৭ বছরের কারাদণ্ড

বিদেশে থাকা স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা,আটক ২

১৪ মাস পর মণিরামপুরে ভিটামিন এ কর্মসূচি

ঝিকরগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

গাইবান্ধায় রেস্টুরেন্ট পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোরেলগঞ্জে ৩৬ হাজার শিশু পেলেন ভিটামিন এ+প্লাস ক্যাপসুল

মোরেলগঞ্জে সরকারি লোহার খাম্বা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

কেশবপুরে মাদ্রাসা কমিটি নিয়ে উত্তেজনা

অভয়নগরে আঞ্চলিক কারিগরি কর্মশালা অনুষ্ঠিত

তথ্যসচিব / গুজব ও অপতথ্য রুখতে অনুসন্ধানী সাংবাদিকতার বিকল্প নেই

X