মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মুস্তাফিজদের দুর্দান্ত বোলিং, দুবাই ক্যাপিটালসের প্রথম স্বস্তির জয়

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ এএম
মুস্তাফিজদের দুর্দান্ত বোলিং, দুবাই ক্যাপিটালসের প্রথম স্বস্তির জয় ¦ ছবি: সংগৃহীত

চলমান ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি২০) অবশেষে স্বস্তির জয় পেল মুস্তাফিজুর রহমান ও দাসুন শানাকার দল দুবাই ক্যাপিটালস। রোববার (৭ ডিসেম্বর) নিজেদের তৃতীয় ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সকে ৮৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আসরে প্রথম জয় তুলে নেয় দলটি।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দুবাই। দলের পক্ষে সবচেয়ে বড় ইনিংসটি খেলেন রভম্যান পাওয়েল। তিনি মাত্র ৫২ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৯৬ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে তাল মিলিয়ে জর্ডান কক্স করেন ৩৬ বলে ৫২ রান।

জবাবে ব্যাট করতে নেমে আবুধাবির বোলারদের তোপে ১৫.৩ ওভারে ১০৩ রানেই গুটিয়ে যায় আবুধাবি নাইট রাইডার্স। লক্ষ্য তাড়া করতে নেমে আবুধাবিকে শুরুতেই ব্যাকফুটে ঠেলে দেন ডেভিড উইলি ও মুস্তাফিজুর রহমান। ইনিংসের প্রথম ওভারেই উইলি জোড়া উইকেট তুলে নেয়ার পর দ্বিতীয় ওভারে এসে মুস্তাফিজ মাত্র ৫ রান দিয়ে উন্মুক্ত চাঁদের (৪) গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তাতে ১০ রানেই ৩ উইকেট হারায় আবুধাবি।

শুরুর ধাক্কা সামলে ফিল সল্ট কিছুটা হাত খোলার চেষ্টা করলেও পাওয়ার-প্লের শেষ ওভারে দ্বিতীয়বার বোলিংয়ে এসে মুস্তাফিজই ফেরান তাকে। ফিজের শিকার হওয়ার আগে ২১ বলে ২৭ রান করেন এই ইংলিশ তারকা। এরপর আবুধাবির আর কোনো ব্যাটারই উইকেটে থিতু হতে পারেননি।

দুবাইয়ের হয়ে ওয়াকার সালামখেইল ৩.৩ ওভারে ২৯ রান দিয়ে ৪টি উইকেট নিয়ে সেরা বোলার হিসেবে আবির্ভূত হন। অন্যদিকে, মুস্তাফিজ তার ৩ ওভারের স্পেলে ২২ রান দিয়ে শিকার করেন ২টি উইকেট। এছাড়া মোহাম্মদ নবি ও ডেভিড উইলি ২টি করে উইকেট নেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X