মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

সালাহর প্রতি সৌদি প্রো লিগের আগ্রহ: লিভারপুলের তারকার ভবিষ্যত নিয়ে জল্পনা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০১:১২ পিএম
সালাহর প্রতি সৌদি প্রো লিগের আগ্রহ: লিভারপুলের তারকার ভবিষ্যত নিয়ে জল্পনা  ¦ ছবি: রয়টার্স

লিভারপুলের মিসরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহ এবার সৌদি প্রো লিগের ক্লাবগুলোর নজরে। বিশ্ব ফুটবল সামিটে লিগের প্রধান নির্বাহী ওমর মুগারবেল নিজেই নিশ্চিত করেছেন এই তথ্য। লিভারপুলে চলমান অস্থিরতার মধ্যে সালাহ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন।

৩৩ বছর বয়সী ফরোয়ার্ড সালাহ কিছুদিন ধরেই লিভারপুলে অস্বস্তিকর সময় কাটাচ্ছেন। কোচ আর্নে স্লটের সঙ্গে তার সম্পর্কের টানাপড়েন প্রকাশ্যে আসার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। লিডসের বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচের পর ক্লাবকে ‘বাসের নিচে ফেলে দিয়েছে’—এমন মন্তব্যে বিতর্কের আগুন আরও বেড়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে সালাহ দলে ছিলেন না।

এমন পরিস্থিতিতে বিশ্ব ফুটবল সামিটে মুগারবেল বলেন, মোহাম্মদ সালাহকে সৌদি লিগে স্বাগত। তবে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা ও চুক্তির দায়িত্ব ক্লাবগুলোর। অবশ্যই সালাহ আমাদের টার্গেটদের একজন।

এর আগে সালাহকে ঘিরে সৌদি প্রো লিগ থেকে মোটা অঙ্কের প্রস্তাবের গুঞ্জনও উঠেছিল। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে লিগে যাওয়ার সম্ভাবনা নিয়ে সালাহ বলেন, এই প্রশ্নের উত্তর দিতে চাই না। দিলে ক্লাব আমাকে ভিন্নদিকে নিয়ে যাবে।

তবে সৌদি প্রো লিগের সব ক্লাব সালাহকে চায় না। আল খলুদ ক্লাবের চেয়ারম্যান বেন হারবার্গ স্পষ্টভাবে বলেছেন, সালাহ লিগের জন্য ‘ভালো ফিট’ নন। তিনি বলেন, তার আসা নিয়ে জনমধ্যেও দ্বিধা আছে। বয়স ৩৩, লিভারপুলে বিপুল অর্থ পেয়েছেন এবং পারফরম্যান্সও বেশি ভালো নয়। তিনি তারকা নাম—সেটা ঠিক, কিন্তু আমাদের লিগের জন্য আদর্শ নন।

হারবার্গ আরও যোগ করেন, সালাহ আর ভিনিসিয়ুস জুনিয়রের মধ্যে বেছে নিতে হলে আমি ভিনিসিয়ুসকে নেব। আমাদের লক্ষ্য হওয়া উচিত ২৫ বছরের পরবর্তী প্রজন্ম, ক্যারিয়ারের শেষ স্টেশনে থাকা খেলোয়াড় নয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X