সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ভারত সফরের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা

সাদা বলের ক্রিকেটে চার নতুন মুখ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ পিএম
ভারত সফরের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা ¦ ছবি: সংগৃহীত

আগামী মাসে ভারতের মাটিতে সাদা বলের সিরিজ খেলতে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরে তিন ম্যাচের ওয়ানডে এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে কিউইরা। এই সিরিজকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

আগামী ১১ জানুয়ারি ওয়ানডে ম্যাচ দিয়ে ভারত সফর শুরু করবে নিউজিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর ২১ জানুয়ারি থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

এই সফরে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের সাদা বলের ক্রিকেটে সুযোগ পেয়েছেন চার ক্রিকেটার। তারা হলেন— পেসার জেডেন লেনক্স, পেস বোলিং অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক, লেগস্পিন অলরাউন্ডার আদিত্য অশোক, ফাস্ট বোলার মাইকেল রে।

ওয়ানডে স্কোয়াডের ১৫ সদস্যের নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। চোটের কারণে নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার ওয়ানডে সিরিজে খেলতে না পারায় তার দায়িত্ব পালন করবেন ব্রেসওয়েল। তবে টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরছেন স্যান্টনার এবং সেখানেই অধিনায়কত্ব করবেন তিনি।

চোট কাটিয়ে টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন বেভন জ্যাকবস, টিম রবার্টসন, মার্ক চ্যাপম্যান ও ম্যাট হেনরি। তবে ম্যাট হেনরি ওয়ানডে সিরিজে অংশ নেবেন না।

এদিকে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ-টোয়েন্টিতে ব্যস্ত থাকায় ওয়ানডে স্কোয়াডে নেই সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাক ফাউল্কস, মিচ হে (উইকেটকিপার), কাইল জেমিসন, নিক কেলি, জেডেন লেনক্স, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মাইকেল রে, উইল ইয়ং।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে (উইকেটকিপার), জ্যাকব ডাফি, জ্যাক ফকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম রবার্টসন, ইশ সোধি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X