মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

তিন দলের প্লে-অফ নিশ্চিত, ঢাকায় শেষ টিকিটের লড়াই

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১১:২৯ এএম
তিন দলের প্লে-অফ নিশ্চিত, ঢাকায় শেষ টিকিটের লড়াই

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬-এর সিলেট পর্ব শেষ হয়েছে গতকাল সোমবার রাতে। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের গুরুত্বপূর্ণ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের প্লে-অফের সমীকরণ অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। এই জয়ের ফলে ইতোমধ্যেই তিনটি দল প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে।

ঢাকা পর্ব শুরু হওয়ার আগেই প্লে-অফ নিশ্চিত হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্সের। পয়েন্ট টেবিলের শীর্ষ তিন স্থান দখল করে রয়েছে এই দলগুলো।

বিপিএল ঢাকায় পা রাখার আগেই প্লে-অফ নিশ্চিত হয়েছে রাজশাহী, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্সের। পয়েন্ট টেবিলে এই তিনটি দল রয়েছে শীর্ষ তিনে। এর মধ্যে রাজশাহী ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। ৭ ম্যাচে ৫ জয়ে চট্টগ্রামের পয়েন্ট ১০, তারা আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

আর ৯ ম্যাচে ৫ জয় নিয়ে সিলেট আছে তালিকার তিনে, তাদের পয়েন্টও ১০। পয়েন্ট তালিকার চারে নম্বরে থাকলেও এখনও প্লে-অফ নিশ্চিত হয়নি রংপুর রাইডার্সের। ৮ ম্যাচে ৪ জয় ও ৪ পরাজয় নিয়ে তাদের পয়েন্ট ৮। এছাড়া ঢাকা ও নোয়াখালী এক্সপ্রেস ৮টি করে ম্যাচ খেলে ২টি করে জয় পেয়েছে। যদিও কাগজে-কলমে এখনও দল দুটির প্লে-অফের আশা রয়েছে। দুই দলকেই তাদের শেষ দুটি ম্যাচ জিততেই হবে। ঢাকা ও নোয়াখালী উভয় দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে রংপুর। যে কোনো একটি জিতলেই নিশ্চিত হবে তাদের প্লে-অফ। নোয়াখালী ও ঢাকার অন্য দুটি ম্যাচই চট্টগ্রামের বিপক্ষে।

বিপিএলের লিগ পর্বে আর বেশি ম্যাচ বাকি নেই। ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি মোট ৬টি ম্যাচ বাকি আছে রাউন্ড রবিন লিগের। ১৯ জানুয়ারি শুরু হবে প্লে-অফ, ফাইনাল হবে ২৩ জানুয়ারি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X