মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ইংলিশ লিগ কাপ সেমিফাইনালের প্রথম লেগে চেলসিকে হারাল আর্সেনাল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১১:০২ এএম
ইংলিশ লিগ কাপ সেমিফাইনালের প্রথম লেগে চেলসিকে হারাল আর্সেনাল

ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে নাটকীয় এক ম্যাচে জয় তুলে নিয়েছে আর্সেনাল। লন্ডন ডার্বিতে কঠিন প্রতিদ্বন্দ্বী চেলসিকে তাদেরই মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে এগিয়ে থাকল মিকেল আর্তেতার শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে গানাররা। খেলার একেবারে প্রথম দিকে বেন হোয়াইটের গোলে এগিয়ে যায় আর্সেনাল। গোল হজমের পর দ্রুত সমতায় ফেরার চেষ্টা করে চেলসি। একের পর এক আক্রমণে আর্সেনালের রক্ষণে চাপ সৃষ্টি করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ব্লুজরা। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে নেমেও আক্রমণের ধার অব্যাহত রাখে আর্সেনাল। বিরতির পরপরই ভিক্টর ইয়োকেরেস গোল করলে ব্যবধান দ্বিগুণ হয়। তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি চেলসি। ৫৭ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেহান্দ্রো গার্নাচো গোল করে ব্যবধান কমান।

৭১ মিনিটে মার্টিন জুবিমেন্ডির গোল আর্সেনালকে আবারও চালকের আসনে বসায়। শেষ দিকে গার্নাচো নিজের দ্বিতীয় গোল করলে ম্যাচে নতুন করে উত্তেজনা ফিরে আসে। তবে নির্ধারিত সময়ে আর কোনো দল গোল করতে না পারায় ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।

এই জয়ের ফলে দুই লেগের সেমিফাইনালে গুরুত্বপূর্ণ সুবিধা পেল আর্তেতার দল। আগামী ৩ ফেব্রুয়ারি আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X