মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

নেদারল্যান্ডসকে হারাল বাংলাদেশ নারী দল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১১:২৬ এএম
নেদারল্যান্ডসকে হারাল বাংলাদেশ নারী দল

টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে আত্মবিশ্বাসী শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডস নারী দলকে ২৬ রানে পরাজিত করেছে টাইগ্রেসরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মুস্তারির ব্যাটিং নৈপুণ্যে এই জয় নিশ্চিত হয়।

বুধবার (১৪ জানুয়ারি) নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। শুরুতে ওপেনার দিলারা আক্তার (৬) ও জুয়াইরিয়া ফেরদৌস (২) দ্রুত ফিরে গেলেও তৃতীয় উইকেটে দুর্দান্ত জুটি গড়ে দলকে শক্ত ভিত দেন সোবহানা ও জ্যোতি।

তিন নম্বরে নেমে ৫৮ বলে ৫৯ রান করেন সোবহানা মুস্তারি। তার ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কা। অন্যদিকে চার নম্বরে ব্যাটিং করে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি খেলেন অনবদ্য ইনিংস। তিনি ৭৫ রান করেন, যেখানে ছিল নয়টি চার ও একটি ছক্কা। এই জুটিতে আসে মূল্যবান ১৩৯ রান। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ৩ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে।

জবাবে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস নারী দল নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। তারা শেষ পর্যন্ত ৭ উইকেটে ১২৫ রান তুলতে সক্ষম হয়। দলের পক্ষে ওপেনার ফেবে মলকেনবোর ২৪ বলে ২৮ রান করেন। চার নম্বরে ব্যাট করা স্টেরি ক্যালিস করেন ২৩ বলে ৩১ রান। এছাড়া রবিন রিজকে ও আইরিস জুইলিং ১৫ রান করে এবং অধিনায়ক ও উইকেটরক্ষক ডি লিডে করেন ১৩ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে স্পিনার রাবেয়া খান ছিলেন সবচেয়ে সফল। তিনি ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন। ঋতু মনি ৩ ওভারে ১৭ রান খরচ করে শিকার করেন ২ উইকেট। এছাড়া ফাহিমা খাতুন ও নাহিদা আক্তার একটি করে উইকেট তুলে নেন।

এই জয়ের মাধ্যমে টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বের আগে বাংলাদেশের প্রস্তুতি আরও শক্তিশালী হলো, পাশাপাশি দলীয় আত্মবিশ্বাসও বাড়ল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X