মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল স্কটল্যান্ড

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১০:১৯ এএম

বাংলাদেশকে বাদ দেওয়ার পর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কটল্যান্ডের নাম ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরপরই আসন্ন টুর্নামেন্টের জন্য রিচি বেরিংটনকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড প্রকাশ করেছে ক্রিকেট স্কটল্যান্ড।

আইসিসির তথ্য অনুযায়ী, সপ্তমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে স্কটল্যান্ড। উল্লেখযোগ্যভাবে, ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেও অংশ নিয়েছিল স্কটিশ দলটি।

নতুন প্রধান কোচ ওউয়েন ডকিন্সের নেতৃত্বে ঘোষিত স্কোয়াডে সবচেয়ে আলোচিত সংযোজন জাইনুল্লাহ ইহসান। আফগানিস্তানে জন্ম নেওয়া এই তরুণ গতিতারকা প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে স্কটল্যান্ডের জার্সিতে খেলার সুযোগ পেলেন। যুব ও ‘এ’ দল পর্যায়ে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তাকে মূল দলে নেওয়া হয়েছে।

এছাড়া স্কোয়াডে রয়েছেন সাবেক নিউজিল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেটার টম ব্রুস। ৩৪ বছর বয়সী এই ব্যাটার ব্ল্যাক ক্যাপসের হয়ে ১৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। পরে স্কটল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

রিচি বেরিংটন (অধিনায়ক), টম ব্রুস, ম্যাথিউ ক্রস, ব্র্যাডলি কারি, অলিভার ডেভিডসন, ক্রিস গ্রিভস, জাইনুল্লাহ ইহসান, মাইকেল জোনস, মাইকেল লিস্ক, ফিনলে ম্যাকক্রিথ, ব্র্যান্ডন ম্যাকমালেন, জর্জ মানসি, সফিয়ান শরীফ, মার্ক ওয়াট ও ব্র্যাডলি হুইল।

ট্রাভেলিং রিজার্ভ: জ্যাসপার ডেভিডসন, জ্যাক জারভিস নন ট্রাভেলিং রিজার্ভ: ম্যাকেঞ্জি জোনস, ক্রিস ম্যাকব্রাইড, চার্লি টিয়ার

ক্রিকেট স্কটল্যান্ডের হেড অব পারফরম্যান্স স্টিভ স্নেল মনে করছেন, উপমহাদেশের কন্ডিশনে খেলতে দলটি পুরোপুরি প্রস্তুত। স্কোয়াড ঘোষণার পর তিনি বলেন, ‘কোচিং স্টাফ, নির্বাচক এবং আমি সবাই নির্বাচিত স্কোয়াড নিয়ে দারুণ রোমাঞ্চিত। এটি একটি ভারসাম্যপূর্ণ দল, যা ভারতের কন্ডিশনে নানা পরিস্থিতি ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম।’

তিনি আরও বলেন, ‘জাইনুল্লাহ ইহসানের জন্য এটি একটি বড় সুযোগ। যুব পর্যায় বা ‘এ’ দলের হয়ে খেললেও সে সবসময়ই তার দক্ষতা ও স্বভাবসুলভ গতি দিয়ে নজর কেড়েছে। তার জন্য আমরা আনন্দিত এবং প্রথম আন্তর্জাতিক সফরে তার পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে আছি।’

গ্রুপ ‘সি’-তে থাকা স্কটল্যান্ডের প্রতিপক্ষ ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্টে স্কটল্যান্ড তাদের প্রথম ম্যাচ খেলবে ৭ ফেব্রুয়ারি, ইডেন গার্ডেন্সে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X