মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বের দ্বারপ্রান্তে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: বিসিবি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের মূল পর্বে খেলার পথে বড় এক ধাপ এগিয়ে গেল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার (২৮ জানুয়ারি) নেপালের মুলাপানি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই শূন্য রানে আউট হন ওপেনার দিলারা আক্তার। অপর ওপেনার শারমিন আক্তারও বেশি দূর যেতে পারেননি, ১১ রান করে সাজঘরে ফেরেন।

তবে শুরুটা খারাপ হলেও তৃতীয় উইকেটে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলেন জুয়াইরিয়া ফেরদৌস ও শবানা মোস্তারি। এই জুটি ১১০ রানের চমৎকার পার্টনারশিপ গড়ে দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করান। জুয়াইরিয়া ৪৩ বলে ৫৬ রান করেন, যেখানে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা। অন্যদিকে শবানা ৪২ বলে ৫৯ রানের কার্যকরী ইনিংস খেলেন, মারেন ৯টি চার ও ১টি ছক্কা।

এই জুটির কল্যাণে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৫ রান, যা থাইল্যান্ডের জন্য ছিল কঠিন লক্ষ্য। শেষদিকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও স্বর্ণা আক্তার বড় রান করতে না পারলেও রিতুমনি মাত্র ৬ বলে ১৫ রানের ঝোড়ো ক্যামিও ইনিংস খেলেন।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে থাইল্যান্ড নারী দল শুরুতে লড়াইয়ের ইঙ্গিত দিলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে থেমে যায়। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করতে পারে ১২৬ রান। থাইল্যান্ডের পক্ষে নাথাকান চান্থাম সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া নারুয়েমোল চাইহাই করেন ৩০ এবং নান্নাপাত কোনছারোয়েনকাই যোগ করেন ২৯ রান।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মারুফা ইসলাম, যিনি ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। অলরাউন্ডার রিতুমনি ও স্বর্ণা আক্তার নেন দুটি করে উইকেট। অভিজ্ঞ ফাহিমা খাতুনের ঝুলিতেও আসে একটি উইকেট।

এই জয়ের ফলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা এখন বাংলাদেশের জন্য কেবল সময়ের অপেক্ষা। শেষ দুই ম্যাচের যেকোনো একটিতে জয় পেলেই সরাসরি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে বাংলাদেশ। এমনকি একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে এক পয়েন্ট পেলেও বিশ্বকাপ নিশ্চিত হবে।

দাপুটে পারফরম্যান্সে পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে থাকা বাংলাদেশ দলের দিকে এখন তাকিয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা। ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বিশ্বমঞ্চে আবারও নিজেদের শক্ত অবস্থান জানান দিতে পারবে নিগার জ্যোতির দল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X