মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপ বয়কটের পথে যাচ্ছে না পাকিস্তান!

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম
বিশ্বকাপ বয়কটের পথে যাচ্ছে না পাকিস্তান

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চললেও, পাকিস্তান শেষ পর্যন্ত সে পথে হাঁটছে না। ভারতের বিভিন্ন গণমাধ্যমের সাম্প্রতিক খবর অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট দল ইতোমধ্যেই শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশ্যে বিমান টিকিট বুক করেছে।

টেলিকম এশিয়া স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান দল অস্ট্রেলিয়া দলের সঙ্গে একসঙ্গেই কলম্বো সফর করবে। এই তথ্য কার্যত নিশ্চিত করছে যে, বাংলাদেশ মতো বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তে যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এর আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, বাংলাদেশের সমর্থনে তারা বয়কটের বিষয়টি বিবেচনা করতে পারেন। তবে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ যে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল, তা আইসিসির সভায় ১৪-২ ভোটে বাতিল হয়ে যায়।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। সেখানে প্রধানমন্ত্রী বাংলাদেশকে কূটনৈতিক সমর্থন জানান, তবে সম্ভাব্য আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে বিশ্বকাপ বয়কট না করার পরামর্শ দেন।

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, সামরিক কর্মকর্তারা এবং সাবেক পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি ও রমিজ রাজাসহ ক্রিকেট ও প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের পরামর্শে পিসিবি টুর্নামেন্টে অংশ নেওয়ার দিকে ঝুঁকেছে। এমনকি ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচও বয়কট না করার ইঙ্গিত পাওয়া গেছে।

সব মিলিয়ে, আনুষ্ঠানিক ঘোষণা এখনো না এলেও পাকিস্তান দলের বিমানের টিকিট বুকিং বয়কট গুঞ্জনে কার্যত পানি ঢেলে দিয়েছে। জানা গেছে, আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) অথবা সোমবার (২ ফেব্রুয়ারি) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে পিসিবি।

এদিকে পাকিস্তান দল বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। টিম ম্যানেজমেন্টকে বিশ্বকাপের প্রস্তুতি অব্যাহত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X