মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ভারত ম্যাচ বয়কট : পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান শ্রীলঙ্কার

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম
ভারত ম্যাচ বয়কট : পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান শ্রীলঙ্কার

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের পর্দা উঠছে আগামীকাল (শনিবার)। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেগা টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ২০টি দল। বৈশ্বিক এই আসরের সবচেয়ে আলোচিত ও হাইভোল্টেজ ম্যাচ হিসেবে ধরা হচ্ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান লড়াইকে। তবে শেষ মুহূর্তে সেই ম্যাচ ঘিরেই তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা।

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদ জানিয়ে এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচটি বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান। দেশটির সরকারের পক্ষ থেকেই এই সিদ্ধান্ত জানানো হয়, যা আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। এসএলসি জানায়, কলম্বোতে অনুষ্ঠিতব্য এই ম্যাচ বয়কট হলে আর্থিক ক্ষতির পাশাপাশি শ্রীলঙ্কার পর্যটন খাতেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে ২০২২ সালের অর্থনৈতিক সংকটের পর এখনো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দ্বীপ রাষ্ট্রটি।

পাকিস্তানের বয়কট ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিষয়টি সমাধানে নীরব কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। যদিও এখন পর্যন্ত পাকিস্তান সরকার সরাসরি আইসিসিকে লিখিতভাবে কিছু জানায়নি, তবু সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করেছে। আইসিসি এই ম্যাচ আয়োজন নিশ্চিত করতে বিশেষ প্রতিনিধি নিয়োগসহ দরজার আড়ালে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।

এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, লঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘যেকোনো ধরনের অনুপস্থিতি (ম্যাচ বয়কট) দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি করে, এর মধ্যে রয়েছে এসএলসির জন্য বড় অঙ্কের আর্থিক ক্ষতি এবং পর্যটন খাতের প্রত্যাশিত ও সম্ভাব্য প্রবাহ হারানো। দুই দেশের বোর্ডের মধ্যে উষ্ণ সম্পর্ক এবং ক্রিকেটীয় উন্মাদনাসহ পারিপার্শ্বিক সকল পরিস্থিতি বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।’

৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। উদ্বোধনী দিনেই অন্যতম আয়োজক ভারত নিজেদের মাঠে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে। একইদিন কলম্বোতে নেদারল্যান্ডসের মোকাবিলা করবে পাকিস্তান। বিশ্বকাপে সালমান-বাবরদের প্রতিটি ম্যাচই হবে আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায়। যেখানে ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে তাদের মুখোমুখি হওয়ার কথা ছিল। লিগপর্বে সেই ম্যাচটি বয়কটের ঘোষণা জানালেও, পরবর্তীতে সেমিফাইনাল কিংবা ফাইনালেও পড়তে উভয় দলের খেলা। তেমন কিছু হলে সিদ্ধান্তের জন্য আবারও সরকারের দ্বারস্থ হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তান শেষ পর্যন্ত নিজেদের আগের সিদ্ধান্ত থেকে সরে আসে কি না তা সময়ই বলে দেবে। তবে অতীতেও বয়কটের সিদ্ধান্ত বদলে ভারতের সঙ্গে খেলার নজির রয়েছে তাদের। এ ছাড়া ভারত-পাকিস্তান ম্যাচ হতে আরও এক সপ্তাহেরও বেশি সময় বাকি। এই সময়ের মধ্যে উভয়পক্ষের আলোচনায় কী অগ্রগতি হয় সেটাই দেখার বাকি। প্রথমে ম্যাচ বয়কটের কারণ না জানালেও, পরবর্তীতে পাকিস্তানের প্রধান শেহবাজ শরীফ বলেন– রাজনৈতিকভাবে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় তারা বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারত ম্যাচটি খেলবেন না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X