মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে বার্সেলোনার হার

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম
অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে বার্সেলোনার হার

কাগজে-কলমে এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে পুরোপুরি ব্যর্থ বার্সেলোনা। কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে মাদ্রিদের মেট্রোপলিটন স্টেডিয়ামে অ্যাতলেটিকোর কাছে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এই জয়ে ফাইনালের পথে বড় সুবিধা নিয়ে ৩ মার্চ অ্যাওয়ে লেগে নামবে দিয়েগো সিমিওনের শিষ্যরা। শুরুর বাঁশি বাজতেই বার্সেলোনাকে চেপে ধরে স্বাগতিকরা। মাত্র তৃতীয় মিনিটেই বড় সুযোগ পান জুলিয়ানো সিমিওনে, তবে গোলরক্ষক হুয়ান গার্সিয়া প্রথম ধাক্কা সামাল দেন। মিনিট দুয়েক পরই বড় ভুলটা করলেন বার্সার এই গোলরক্ষক। এরিক গার্সিয়ার ব্যাকপাস পা দিয়ে আটকানোর চেষ্টায় তিনি স্পর্শই করতে পারেননি। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অ্যাতলেটিকো। নাহুয়েল মোলিনার পাস পেয়ে গ্রিজম্যান কোনাকুনি শটে জালে জড়ান।

হ্যান্সি ফ্লিকের দল ব্যবধান কমানোর সুযোগ পায় ২০ মিনিটে, কিন্তু ফারমিন লোপেজের ভলি আটকায় ক্রসবারে লেগে। বিপরীতে একের পর এক সুযোগ পেতে থাকে সিমিওনের দল। হুলিয়ান আলভারেজের একটি শট গোললাইন থেকে ফেরত পাঠান জুলস কুন্দে। ৩৩ মিনিটে আরও পিছিয়ে পড়ে বার্সা। আলভারেজের বাড়ানো বল ধরে লুকমান নিচু শটে জাল কাঁপান। সম্প্রতি অ্যাতলেটিকোয় যোগ দেওয়ার পর তিন ম্যাচে এটি তার দ্বিতীয় গোল। প্রথমার্ধের যোগ করা সময়েই চতুর্থ গোলও পেয়ে যায় অ্যাতলেটিকো। এবার লুকমানের পাস পেলে জোরালো শটে স্কোরলাইন ৪-০ করেন আলভারেজ।

বিরতির পর ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। ৫২ মিনিটে পাউ কুবারসি একবার বল জালে জড়ালেও সেটি অফসাইডে বাতিল হয়ে যায়। এরপর ৮৫ মিনিটে কড়া ফাউল করে লাল কার্ড দেখেন বার্সার ডিফেন্ডার এরিক গার্সিয়া। পরিণত হয় ১০ জনের দলে। যোগ করা সময়ে ফেররান তোরেসের হেড বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। শেষ পর্যন্ত আর গোলই পায়নি বার্সা।

অবশ্য গত কোপা দেল রেতেও সেমিফাইনালে অ্যাতলেটিকোকে হারিয়ে ফাইনাল খেলেছিল। কিন্তু সেখানে প্রথম লেগে এত ব্যবধানে পিছিয়ে ছিল না তারা। ৪-৪ সমতার পর ফিরতি লেগে ১-০ ব্যবধানে জিতেছিল ফ্লিকের দল। এবার তাদের চ্যালেঞ্জটা বড়। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে তাদের প্রথম লেগের ৪-০ ব্যবধানকে টপকে যেতে হবে। সেলক্ষ্যে নামবে ৩ মার্চ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X