মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

নেপালকে হারিয়ে প্রথম দল হিসেবে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম
নেপালকে হারিয়ে প্রথম দল হিসেবে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপুটে পারফরম্যান্সে প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই পরের রাউন্ডে জায়গা পাকা করে ফেলেছে ক্যারিবীয়ানরা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়াম-এ নেপালকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তারা এই সাফল্য অর্জন করে।

মুম্বাইয়ের ওয়াখেড়ে স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে নেপাল। ক্যারিবিয়ান বোলারদের তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে হিমালয়ের দেশটি।

নেপালের পক্ষে দিপেন্দ্র সিং করেন সর্বোচ্চ ৪৭ বলে ৫৮ রান। এছাড়া সোমপাল কামি ২৬, লোকেশ বাম ১৩ ও আসিফ শেখ করেন ১১ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জ্যাসন হোল্ডার নেন ৪টি উইকেট।

১৩৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ব্রান্ডন কিং ও শাই হোপ। উদ্বোধনী জুটিতে ৪৩ রান যোগ করেন তারা।

কিং ১৭ বলে ২২ রান করে ফিরে যান। এরপর ক্রিজে আসা শিমরন হেটমায়ারকে সঙ্গে নিয়ে নেপালের বোলারদের ওপর চড়াও হন হোপ। এতে ২৮ বলে হাতে রেখে জয় পায় ক্যারিবীয়ানরা। হোপ ৪৪ বলে ৬১ ও হেটমায়ার ৩২ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X