মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

জিতেও স্বপ্নভঙ্গ, দুই লেগে এগিয়ে আতলেতিকো

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১১:৩৯ এএম
ম্যাচ জিতেও ফাইনালে উঠতে পারল না বার্সেলোনা।

কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েও শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে এফসি বার্সেলোনাকে। নিজেদের মাঠ স্পটিফাই ক্যাম্প ন্যুতে ৩-০ ব্যবধানে জয় পেলেও দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

প্রথম লেগে ৪-০ গোলে পিছিয়ে পড়ার পর কঠিন সমীকরণ নিয়েই মাঠে নামে কাতালানরা। তবে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেন কোচ হানসি ফ্লিক-এর শিষ্যরা।

২৯ মিনিটে লামিন ইয়ামালের দুর্দান্ত পাস থেকে মার্ক বার্নাল গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে ক্লেমঁ লঁগলে পেদ্রিকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। রাফিনহা স্পট কিক থেকে গোল করে ব্যবধান ২-০ করেন।

দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটে জোয়াও কানসেলোর ক্রস থেকে আবারও গোল করেন বার্নাল। ৩-০ ব্যবধানে জয় পেলেও দুই লেগ মিলিয়ে ফল দাঁড়ায় ৩-৪। আর একটি গোল পেলেই ম্যাচ গড়াত অতিরিক্ত সময়ে। শেষ দিকে মরিয়া চেষ্টা চালালেও চতুর্থ গোল আর পায়নি কাতালানরা। ম্যাচে আতলেতিকোর হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন আঁতোয়ান গ্রিজমান। একবার পোস্টেও বল লাগান তিনি। তবে শেষ পর্যন্ত দিয়েগো সিমেওনের দল রক্ষণ সামলে ফাইনালের টিকিট নিশ্চিত করে।

এখন ফাইনালে আতলেতিকো মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদ ও আতলেতিক বিলবাওয়ের মধ্যকার অন্য সেমিফাইনালের জয়ীর। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রাফিনিয়া (গড় রেটিং ৭.৬৭)। তার পরেই ছিলেন লামিন ইয়ামাল (৭.৪৮) ও মার্ক বার্নাল (৬.৯৫)।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X