মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ভালভের্দের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১০:২৮ এএম
ভালভের্দের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে দুর্দান্ত জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে ৩–০ গোলে পরাজিত করেছে কার্লো আনচেলত্তির দল।

বুধবার (১১ মার্চ) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে বলের দখল নিয়ে ভালো খেলছিল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। তবে দ্রুত কাউন্টার অ্যাটাকে বারবার বিপদে পড়ে ইংলিশ চ্যাম্পিয়নরা।

ম্যাচের ২০ মিনিটে গোলের সূচনা করে রিয়াল মাদ্রিদ। গোলরক্ষক থিবো কুর্তোয়ার গোলকিক থেকে দ্রুত আক্রমণ শুরু হয়। বল পেয়ে ডান প্রান্ত দিয়ে এগিয়ে যান ফেদেরিকো ভালভের্দে। এরপর গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মাকে কাটিয়ে সহজেই বল জালে জড়িয়ে দেন তিনি।

চোটের কারণে রিয়ালের দলে এদিন ছিলেন না কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম ও রদ্রিগো। তাদের অনুপস্থিতিতে দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন উরুগুইয়ান মিডফিল্ডার ভালভের্দে। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। বাম দিক থেকে দুর্দান্ত দৌড়ে উঠে এসে ভিনিসিয়ুস জুনিয়র বল বাড়িয়ে দিলে অফসাইড ফাঁদ এড়িয়ে শক্ত শটে গোল করেন ভালভের্দে।

৪২ মিনিটে আবারও দ্রুত কাউন্টার অ্যাটাকে গোল পায় মাদ্রিদ। ভিনিসিয়ুস এগিয়ে এসে পাস বাড়ান ব্রাহিম দিয়াজকে, তিনি চিপ করে বল বাড়ান ভালভের্দের পথে। দুই ডিফেন্ডারের ফাঁক গলে বল পেয়ে চমৎকার ভলিতে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ভালভার্দে।

বিরতির পর সিটি আক্রমণ বাড়ালেও গোলের বড় সুযোগ পেয়েছিল মাদ্রিদ। তবে পেনাল্টি থেকে গোল করতে পারেননি ভিনিসিয়ুস;তার শট ঠেকিয়ে দেন ডোনারুম্মা।

অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে ৫-২ গোলে হারিয়েছে আরেক ইংলিশ ক্লাব চেলসিকে। ব্রাডলি বারকোলা ও ওসমান দেম্বেলে দুবার এগিয়ে দেন পিএসজিকে। তবে মালো গুসতো ও এনজো ফার্নান্দেজ গোল করে চেলসিকে ম্যাচে ফেরান। শেষদিকে ভিতিনহা ও বদলি নামা কাভিচা কাভারেৎস্কখেলিয়া (দুই গোল) ব্যবধান বড় করেন।

নরওয়ের ক্লাব বোদো/গ্লিম্ট নিজেদের মাঠে ৩-০ গোলে হারিয়েছে স্পোর্তিং সিপিকে। ৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সন্দ্রে ব্রানস্টাড। প্রথমার্ধের যোগ করা সময়ে দুরূহ কোণ থেকে গোল করেন ওলে দিদরিক ব্লমবার্গ। ৭১ মিনিটে কাছ থেকে বল জালে পাঠিয়ে স্কোরলাইন ৩-০ করেন কাসপার হগ।

দিনের প্রথম ম্যাচে আর্সেনাল ১-১ গোলে ড্র করেছে বেয়ার লেভারকুসেনের সঙ্গে। ৪৬ মিনিটে হেড থেকে গোল করে লেভারকুসেনকে এগিয়ে দেন রবের্ত আন্ডরিচ। তবে ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে সমতায় ফেরান বদলি নামা কাই হাভার্টজ। এই ড্রয়ের ফলে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা আট ম্যাচ জয়ের ধারাও থেমে যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X