মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোর আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক হলেন আমিনুল

ক্রীড়া সংবাদ
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১০:১৯ পিএম
যশোর আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের  সম্পাদক আমিনুল । ছবি : গ্রামের কাগজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট আম্পায়ারস অ্যান্ড স্কোরাস অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম। সর্বশেষ নির্বাচনে এ পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন আসাদুল্লাহ খান বিপ্লব। সোমবার প্রধান নির্বাচন কমিশনার আনিসুজ্জামান পিন্টু ত্রিবার্ষিক এ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন। তালিকায় কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় আমিনুল ইসলামের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার বিষয়টি পরিষ্কার হয়ে যায়।

সাবেক খেলোয়ার আমিনুল ১৯৮৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নিয়েছেন। ১৯৯২ সালে যশোর জেলা দলের অধিনায়কত্ব করেছেন, একই বছর বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি যশোর শাখা তাকে বর্ষসেরা ক্রিকেটারের মর্যাদা দান করে। ১৯৯৩ সাল থেকে আম্পায়ারিং এর সাথে যুক্ত আমিনুল। ৫৪ বছর বয়সী আমিনুল এর আগে দুই হাজার থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত আগামী ২৩ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হবে। দুইটি প্যানেলে ২৬ জন প্রার্থী অংশ নিচ্ছেন। সভাপতি পদে খায়রুজ্জামান বাবু ও ফারুক হোসেন লেন্টু, সহ-সভাপতির দুটি পদের বিপরীতে মনিরুল হুদা খান মনি, সাজ্জাদুল আলম বিপুল ও আলমগীর সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে গোলাম তসলিম শিমুল ও খন্দকার জাকির আহমেদ, কোষাধক্ষ পদে মোসলেহ উদ্দিন স্বপন ও জহির উদ্দিন কাজল, দপ্তর সম্পাদক পদে বদরুল আলম ও শাহনেওয়াজ রুশো, সাংগঠনিক সম্পাদক পদে জমির হোসেন লাবু জোয়ারদার ও আশিক মল্লিক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া নির্বাহী সদস্য ৮টি পদে দুটি প্যানেল থেকে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X