মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপ খেলতে মরিয়া ব্রাজিলিয়ান তারকা, নেইমারের অস্ত্রোপচার

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১২:০৬ পিএম
নেইমার জুনিয়র

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র. তার ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এ জায়গা নিশ্চিত করতে তিনি নিজের সর্বোচ্চ চেষ্টা করছেন।

এই লক্ষ্যে আবারও অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন নেইমার জুনিয়র। বর্তমানে সান্তোস এফসি'র হয়ে খেলা এই তারকা সম্প্রতি হাঁটুর চিকিৎসার জন্য অপারেশন করিয়েছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে জানানো হয়েছে, কোপা সুদামেরিকানার ম্যাচের আগে হঠাৎ করেই অস্ত্রোপচার করান নেইমার। দলের কোচ কুকা সংবাদ সম্মেলনে জানান, আন্তর্জাতিক বিরতির সময় নেইমার হাঁটুর অস্ত্রোপচার করান এবং এই সময়ে তিনি অনুশীলনের বাইরে ছিলেন।

এর আগে ব্রাজিলিয়ান লিগ মৌসুম শেষে চিকিৎসকদের পরামর্শে অপারেশন করিয়েছিলেন এই ফরোয়ার্ড। কয়েক মাসের ব্যবধানে আবারও অপারেশন থিয়েটারে ফিরতে হয়েছে তাকে। সর্বশেষ অস্ত্রোপচারে প্লাটিলেট-সমৃদ্ধ প্লাজমা (পিআরপি) থেরাপি ব্যবহার করা হয়েছে, যা হাঁটুর ক্ষতিগ্রস্ত টিস্যুকে শক্তিশালী করতে সহায়তা করে।

তারা আরও যোগ করেছে, ‘আন্তর্জাতিক বিরতি চলাকালে নেইমার চিকিৎসার সিদ্ধান্ত নেন। ওই সময়ে তিনি ব্রাজিল স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়ার আশায় ছিলেন। বিশ্বকাপের কয়েক মাস আগে সম্পূর্ণ ফিট হওয়ার লক্ষ্যে এবং যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপে যেন ২৬ জনের স্কোয়াডে থাকতে কার্লো আনচেলত্তিকে রাজি করাতে পারেন, সেজন্য তিনি এখন বিশেষ পুনরুদ্ধার কর্মসূচি শুরু করেছেন।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X