মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

নেইমারের বিশ্বকাপ প্রস্তুতি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৮:২৫ পিএম
নেইমার

বিশ্বকাপে নেইমারের অংশগ্রহণ নিয়ে ফুটবল বিশ্বে চলছে তুমুল আলোচনা। আসন্ন বিশ্বকাপ স্কোয়াডে জায়গা নিশ্চিত করতে মরিয়া ব্রাজিলের এই সুপারস্টার। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে সর্বোচ্চ পারফরম্যান্স দেখাতে পুরোপুরি ফিট থাকতে চান তিনি।

এই লক্ষ্যেই বড় এক সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলের হয়ে চারটি বিশ্বকাপ খেলা এই অভিজ্ঞ ফুটবলার। ব্রাজিলিয়ান সিরি আ’তে পালমেইরাসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জিওগ্লোবোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারকে ছাড়াই মাঠে নামতে হবে তার ক্লাব সান্তোসকে। শারীরিক ক্লান্তি এবং ইনজুরির ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিশেষ করে পালমেইরাসের আলিয়ানজ পার্কের কৃত্রিম টার্ফ মাঠ নিয়ে বড় শঙ্কা রয়েছে। এই ধরনের মাঠে খেললে ইনজুরির ঝুঁকি বেশি থাকে, যা নেইমারের বিশ্বকাপ স্বপ্নের জন্য বড় হুমকি হতে পারে। তাই সতর্কতার অংশ হিসেবেই তিনি এই ম্যাচ এড়িয়ে চলছেন।

নেইমার

জানা গেছে, নেইমার তীব্র শারীরিক ক্লান্তিতে ভুগছেন। এর পাশাপাশি পালমেইরাসের আলিয়ানজ পার্কের কৃত্রিম মাঠ নিয়েও বড় শঙ্কা আছে। এই ধরনের মাঠে চোটের ঝুঁকি অনেক বেশি। চোট এড়াতেই তাই এই ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এই পর্যায়ে চোট পেলে বিশ্বকাপের স্বপ্ন পুরোপুরি শেষ হয়ে যেতে পারে নেইমারের। সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তি এখনো বিশ্বকাপ দলে নেইমারকে রাখবেন কিনা সেই সিদ্ধান্ত চূড়ান্ত করেননি। তবে ৩৪ বছর বয়সী এই তারকা বিশ্বকাপে যাওয়ার জন্য সব ধরনের সতর্কতা মেনে চলছেন।

নেইমার ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। সেলেসাওদের হয়ে ৭৯টি গোল করেছেন তিনি। যদিও ব্রাজিলের হয়ে এক কনফেডারেশন্স কাপ আর একটি অলিম্পিক বাদে আর কিছুই জিততে পারেননি। এবার সেই আক্ষেপ ঘোচাতে মরিয়া এই তারকা ফুটবলার।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X