মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
জাতীয় নির্বাচন:

উত্তরের মানুষ ফিরছে বাড়ি, বেড়েছে যানজট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৮ পিএম
ঢাকা-বগুড়া মহাসড়কে যানজটের চিত্র

বহুল প্রতিক্ষীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। নির্বাচন উপলক্ষে টানা তিনদিন ছুটি পেয়ে ঈদের আমেজে ভোট উৎসবে যোগ দিতে কর্মস্থল থেকে বাড়ি ফিরছে উত্তরের মানুষ।

বৃহস্পতিবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার সিমাবাড়ী,ছোনকা,মির্জাপুর, ধুনটমোড়,বাসষ্ট্যান্ড, কলেজ রোড এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের চেয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। বাসের পাশাপাশি ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছে উত্তরের মানুষ। তবে গতকালের তুলনায় আজকে যানবাহনের চাপ কমে এসেছে।

ধুনট মোড় এলাকায় শফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, আমি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। নির্বাচন উপলক্ষে টানা তিনদিনের ছুটি পেয়েছি। গতকাল খুব চাপ থাকায় আসতে পারিনি। তাই আজকে ভোরে রওনা দেই কোথাও কোনো যানজট না থাকায় দ্রুত চলে আসলাম।

তিনি আরও বলেন, এর আগে জাতীয় কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে এবার আশা করছি সুন্দর ও উৎসব মুখর পরিবেশে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিতে পারবো। তিনি অভিযোগ করে বলেন, টানা তিনদিন ছুটির কারণে সবাই বাড়ি যাচ্ছে আর এই সুযোগে পরিবহনগুলো তাদের ভাড়াও বাড়তি নিচ্ছে।

একতা পরিবহনের সুপারভাইজার রানা আহমেদ বলেন, ঢাকা থেকে যাত্রীর প্রচুর চাপ থাকায় ভাড়া একটু বেশি নেওয়া হচ্ছে এটা ঠিক। কিন্তু বগুড়া থেকে ঢাকা যেতে হচ্ছে ফাঁকা গাড়ি নিয়ে। এটা তো আপনারা দেখেছেন না। আমরা কয়েক টাকা ভাড়া বেশি নিচ্ছি এটা নিয়ে যাত্রীদের অনেক কথাও শুনতে হচ্ছে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ইব্রাহীম আলী বলেন, এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে। তবে যানবাহনের চাপ বাড়লেও আমরা সবসময় সতর্ক আছি। এই মহাসড়কে যানবাহনগুলো যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সে জন্য তার টিম কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X