মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
ভোটকেন্দ্রে চাঞ্চল্য

ঝিনাইদহ-৪ আসনে ফাঁকা রেজাল্ট শিটে এজেন্টের সই, প্রিজাইডিং কর্মকর্তা অপসারণ | নারায়ণগঞ্জ-৩ আসনে উত্তেজনা

কাগজ ডেস্ক :
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭ এএম
প্রতীকী ছবি

ঝিনাইদহ-৪ সংসদীয় আসনের একটি ভোটকেন্দ্রে রেজাল্ট শিট ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্টের স্বাক্ষর করা ২৩টি ফাঁকা রেজাল্ট শিট উদ্ধার করেছে প্রশাসন। ঘটনাটি সামনে আসতেই এলাকায় তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পরপরই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্ত দল ঘটনাস্থলে যায়। যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা মিললে কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরাকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অপসারণ করা হয়। তার পরিবর্তে শহীদ নুর আলী কলেজের প্রভাষক সামছুজ্জামান খানকে নতুন প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।”

এদিকে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ভোটকেন্দ্রে জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যালট পেপার খোলার অভিযোগ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয় । খবর পেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বুধবার রাতে নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুন্ডা পপুলার হাইস্কুল কেন্দ্র পরিদর্শন করেন। বিএনপি ও জামায়াত নেতারাও কেন্দ্রটি পরিদর্শন করেছেন।

ভোটকেন্দ্রে উত্তেজনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে কেন্দ্রের ভোটকক্ষের মেঝেতে কয়েকটি বাক্সে ব্যালট বই পড়ে থাকতে দেখা গেছে।

কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা মো. বশিরুল হক ভূঁইয়া জামায়াতের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাবেক আমির বলে অভিযোগ করেন আসনটির বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম (মান্নান)। আজাহারুল ইসলামের অভিযোগ বশিরুল হকের সহযোগিতায় কেন্দ্রের ভেতর রাতের বেলায় ব্যালট পেপার খোলা হয়েছে এবং তাতে সিল মারারও প্রস্তুতি নিয়েছিলেন দলটির নেতা-কর্মীরা।

তবে এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক রায়হান কবির গণমাধ্যমকে জানান, ভেতরে ব্যালটে সিল দেওয়া হচ্ছে, এমন একটা গুজব থেকে স্থানীয় লোকজন ও বিএনপির নেতা-কর্মীরা জড়ো হন কেন্দ্রের সামনে। তারা কেউ কেউ ঢুকেও পড়েন। কিন্তু বিষয়টা তেমন নয়। স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী প্রিজাইডিং অফিসার ব্যালট পেপারগুলো বিভিন্ন কক্ষের জন্য সংখ্যা অনুযায়ী আলাদা করছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X