বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
জাতীয় সংসদ নির্বাচন

বিএনপি জোট ২১২, জামায়াত জোটের ৭৭ আসনে জয়

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৬ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১ পিএম
২৯৭ আসনের ফলাফল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে দেখা গেছে, বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ২১২টি আসন, আর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা পেয়েছে ৭৭টি আসন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এ ফলাফল তুলে ধরেন।

দলভিত্তিক ফলাফল

ঘোষিত ২৯৭টি আসনের পরিসংখ্যান অনুযায়ী—

  • বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি): ২০৯টি আসন
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী: ৬৮টি আসন
  • জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৬টি
  • বাংলাদেশ খেলাফত মজলিস: ২টি
  • ইসলামী আন্দোলন বাংলাদেশ: ১টি
  • গণঅধিকার পরিষদ: ১টি
  • বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি): ১টি
  • গণসংহতি আন্দোলন: ১টি
  • খেলাফত মজলিস: ১টি
  • স্বতন্ত্র প্রার্থী: ৭টি

জোটগত হিসাবে বিএনপি ও তাদের সমমনা দলগুলোর মোট আসন দাঁড়িয়েছে ২১২টি। অন্যদিকে জামায়াতে ইসলামী ও মিত্রদের সম্মিলিত আসন সংখ্যা ৭৭।

ভোটের হার

ইসি সচিব জানান, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ। তথ্যগত বিভ্রাট এড়াতে ফলাফল প্রকাশে কিছুটা সময় নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

গণভোটের ফলাফল

সংসদ নির্বাচনের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা ‘জুলাই চার্টার’ নিয়ে অনুষ্ঠিত গণভোটের ফলাফলও প্রকাশ করা হয়।

‘হ্যাঁ’ (পরিবর্তনের পক্ষে): ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট

‘না’ (বিপক্ষে): ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট

গণভোটে ভোটের হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ, যা সংসদ নির্বাচনের চেয়ে কিছুটা বেশি। সচিব জানান, আদালতের নির্দেশে চট্টগ্রামের দুটি আসনের সংসদীয় ফলাফল স্থগিত থাকলেও সেখানে গণভোটের ভোট গণনায় যুক্ত হয়েছে—এ কারণেই শতাংশে পার্থক্য দেখা গেছে।

স্থগিত আসন ও গেজেট প্রসঙ্গ

৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ সম্পন্ন হলেও ২৯৭টির ফল ঘোষণা করা হয়েছে। আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের ফল প্রকাশ করা হয়নি। তবে শেরপুর-২ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

গেজেট প্রকাশের বিষয়ে ইসি সচিব বলেন, তথ্য যাচাই-বাছাই শেষে যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশ করা হবে। প্রয়োজনীয় তথ্য হাতে পেলেই দুই ঘণ্টার মধ্যেও তা প্রকাশ করা সম্ভব বলে জানান তিনি।

নির্বাচন নিয়ে ইসির বক্তব্য নির্বাচন কমিশনের দাবি, ভোটগ্রহণ ছিল সুষ্ঠু ও শান্তিপূর্ণ। বিদেশি পর্যবেক্ষকরাও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে জানানো হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে ইজিবাইক ছিনতাই মামলায় আটক মাসুদুরের ২ দিনের রিমান্ড মঞ্জুর

শান্তির ইংগিত মিলছে ইরানে

সংস্কারের অভাবে অযত্ন-অবহেলায় অস্তিত্ব সংকটে ২১ প্রত্নতত্ব স্থাপনা

ঈমান ও আল্লাহর পথে আমলের শ্রেষ্ঠত্ব: সহিহ হাদিসের গুরুত্বপূর্ণ শিক্ষা

এল নিনো ২০২৬: / বিশ্বজুড়ে খরা-বন্যা ও খাদ্যসংকটের আশঙ্কা

পানামাকে বিদায় করে নকআউটের আশা বাঁচিয়ে রাখল ক্রোয়েশিয়া

ঘানার জমাট রক্ষণে আটকে গেলো বিবর্ণ ইংল্যান্ড

বহুমুখী সংকটে নওগাঁর ঐতিহ্যবাহী মৃৎশিল্প এখন বিলীনের পথে

২৪ জুন: ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়াল পর্তুগাল, আক্ষেপ শুধু রোনালদোর হ্যাটট্রিক!

ভিডিও দেখেও গোল চেনা দায়! আত্মঘাতী গোলে পর্তুগালের হালি পূরণ

পারমাণবিক স্থাপনায় আইএইএ প্রবেশে নিষেধাজ্ঞা ইরানের

সমালোচনার কড়া জবাব! ইউসেবিওকে টপকে পর্তুগালের শীর্ষে রোনালদো

মেসিকে টপকে রোনালদোর অনন্য বিশ্বরেকর্ড, বাতিল হলো উজবেকিস্তানের গোল

তেলের বাজারের ভবিষ্যৎ এখন চীনের হাতে?

যশোরে ভারতীয় ধুতি ও উত্তরীয়সহ এক ব্যক্তি আটক

যশোরে নাশকতা মামলার দুই আসামি আটক

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে কোয়ারেন্টিনে

চল্লিশের পরের খাদ্য তালিকায় যা দরকার  

জয়তী সোসাইটি যশোরে ইয়োগা প্রশিক্ষণ

X