বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

ঘানার জমাট রক্ষণে আটকে গেলো বিবর্ণ ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৭:১৯ এএম
ঘানার গোলমুখ খুলতে ব্যর্থ হতাশ হ্যারিকেইন। ছবি : ইন্টারনেট

চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘানার জমাট রক্ষণ ভাঙতে পারল না সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রথমার্ধে বিবর্ণ ফুটবল খেলা ইংলিশরা বিরতির পর আক্রমণের ধার বাড়ালেও ডেডলক ভাঙতে ব্যর্থ হয়। ফলে মূল্যবান এক পয়েন্ট ছিনিয়ে নিয়ে মাঠ ছেড়েছে আফ্রিকার প্রতিনিধি ঘানা।

মঙ্গলবার বস্টনের স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচটি গোলশূন্য (০-০) ড্রয়ে শেষ হয়। এই ড্রয়ের পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে রয়েছে ইংল্যান্ড। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ঘানা। এক ম্যাচ কম খেলা পানামা ও ক্রোয়েশিয়া এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।

ঘানার বিপক্ষে ম্যাচে প্রায় ৭৯ শতাংশ সময় বল দখলে রেখেছিল ইংল্যান্ড। ঘানার গোল অভিমুখে তারা শট নেয় মোট ১৯টি, যার মধ্যে কেবল ৩টি ছিল অন-টার্গেট। তবে ঘানার গোলরক্ষক বেঞ্জামিন আসারেকে তেমন কোনো কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি ইংলিশ ফরোয়ার্ডরা। অন্যদিকে, পুরো ম্যাচে কেবল দুটি কাউন্টার অ্যাটাক করতে পারা ঘানার একটি শট লক্ষ্যে ছিল।

ম্যাচে জয় না আসলেও ইংল্যান্ডের ইতিহাসে এক অনন্য কীর্তি গড়েছেন জুড বেলিংহ্যাম। মাত্র ২২ বছর ৩৫৯ দিন বয়সে মাঠে নেমে ইংল্যান্ডের জার্সিতে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৫০টি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন এই মিডফিল্ডার। এর মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন কিংবদন্তি ওয়েইন রুনির (২৩ বছর ১৫৯ দিন) রেকর্ডটি।

নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দেওয়া ইংল্যান্ড এদিন শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ধরে রাখে। তবে পানামাকে ম্যাচের ৯৫তম মিনিটে হারিয়ে আসা ঘানা রক্ষণভাগে ছিল অটল। হ্যারি কেইন ও বেলিংহ্যামদের একের পর এক আক্রমণ দারুণ দক্ষতায় নসাৎ করে দেয় ঘানার ডিফেন্ডাররা।

প্রথমার্ধে গোলের জন্য ৬টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি থ্রি লায়ন্সরা। ডেক্লান রাইসের একটি ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে চলে যায় এবং বিরতির ঠিক আগে হ্যারি কেইনের একটি প্রচেষ্টা ডিফেন্সে লেগে প্রতিহত হয়।

বিরতির পর ৫৮তম মিনিটে ম্যাচের প্রথম অন-টার্গেট শটটি নেন অ্যান্থনি গর্ডন, তবে তার দুর্বল শটটি সরাসরি ঘানা গোলরক্ষকের গ্লাভসে জমা হয়। ৬৯তম মিনিটে ২৫ গজ দূর থেকে দূরপাল্লার শট নেন কেইন, যা সহজেই রুখে দেন আসারে।

ম্যাচের শেষ দিকে আক্রমণের তীব্রতা বাড়ায় ইংল্যান্ড। ৮৬তম মিনিটে বুকায়ো সাকার জোরালো শট দারুণ নৈপুণ্যে ফিরিয়ে দেন ঘানার ত্রাতা আসারে। পরের মিনিটেই ভাগ্যের পরিহাসে গোলবঞ্চিত হয় ইংল্যান্ড; নিকো ও’রাইলির চমৎকার হেড ক্রসবারে লেগে ফিরে আসে এবং ফিরতি বলে কেইনের নেওয়া শটটি পোস্টের ওপর দিয়ে চলে যায়।

ম্যাচ শেষের বাঁশি বাজার পর ঘানার কোচ কার্লোস কেইরস এবং ফুটবলারদের বাঁধভাঙা উদযাপনই বলে দিচ্ছিল, শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে এই ড্র তাদের কাছে জয়ের চেয়ে কোনো অংশে কম নয়।

গ্রুপ পর্বের শেষ রাউন্ডে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় পানামার মুখোমুখি হবে ইংল্যান্ড। একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ঘানা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের অভাবে অযত্ন-অবহেলায় অস্তিত্ব সংকটে ২১ প্রত্নতত্ব স্থাপনা

ঈমান ও আল্লাহর পথে আমলের শ্রেষ্ঠত্ব: সহিহ হাদিসের গুরুত্বপূর্ণ শিক্ষা

এল নিনো ২০২৬: / বিশ্বজুড়ে খরা-বন্যা ও খাদ্যসংকটের আশঙ্কা

পানামাকে বিদায় করে নকআউটের আশা বাঁচিয়ে রাখল ক্রোয়েশিয়া

ঘানার জমাট রক্ষণে আটকে গেলো বিবর্ণ ইংল্যান্ড

বহুমুখী সংকটে নওগাঁর ঐতিহ্যবাহী মৃৎশিল্প এখন বিলীনের পথে

২৪ জুন: ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়াল পর্তুগাল, আক্ষেপ শুধু রোনালদোর হ্যাটট্রিক!

ভিডিও দেখেও গোল চেনা দায়! আত্মঘাতী গোলে পর্তুগালের হালি পূরণ

পারমাণবিক স্থাপনায় আইএইএ প্রবেশে নিষেধাজ্ঞা ইরানের

সমালোচনার কড়া জবাব! ইউসেবিওকে টপকে পর্তুগালের শীর্ষে রোনালদো

মেসিকে টপকে রোনালদোর অনন্য বিশ্বরেকর্ড, বাতিল হলো উজবেকিস্তানের গোল

তেলের বাজারের ভবিষ্যৎ এখন চীনের হাতে?

যশোরে ভারতীয় ধুতি ও উত্তরীয়সহ এক ব্যক্তি আটক

যশোরে নাশকতা মামলার দুই আসামি আটক

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে কোয়ারেন্টিনে

চল্লিশের পরের খাদ্য তালিকায় যা দরকার  

জয়তী সোসাইটি যশোরে ইয়োগা প্রশিক্ষণ

আ’লীগের অপরাজনীতির প্রতিবাদ ও বিচার দাবি / যশোরে যুবদল ও এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ

যশোর এমএম কলেজে বিজ্ঞান ক্লাবের অলিম্পিয়ার্ড পুরস্কার বিতরণ

X