বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ পক্ষের বড় জয়

ঢাকা অফিস
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম
সংবাদ সম্মেলনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ

রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আয়োজিত ঐতিহাসিক গণভোটে বড় জয় পেয়েছে সংস্কারপন্থী ‘হ্যাঁ’ পক্ষ। নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, মোট ভোটারের ৬০ দশমিক ২৬ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ‘হ্যাঁ’ পোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ গণভোটের এই চূড়ান্ত পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, জনগণের এই রায়ের মাধ্যমে ‘জুলাই ন্যাশনাল চার্টার’ বা রাষ্ট্র সংস্কারের রূপরেখাটি জনসমর্থিত হিসেবে গৃহীত হলো।

একই সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানিয়েছেন, ঘোষিত আসনগুলোর মধ্যে বিএনপি ও তার মিত্র দলগুলো সম্মিলিতভাবে ২১২টি আসনে জয়লাভ করে একক সংখ্যা গরিষ্ঠতা নিশ্চিত করেছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে পেয়েছে ২০৯টি আসন।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্য ৭৭টি আসনে জয়ী হয়ে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে জয়লাভ করেছে।

দলগত ফলাফলের বিস্তারিত বিশ্লেষণ করে ইসি সচিব জানান যে, জামায়াতে ইসলামী একক দল হিসেবে ৬৮টি আসন পেয়েছে। এ ছাড়া জোটভুক্ত অন্যান্য দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদ প্রত্যেকে ১টি করে আসন লাভ করেছে।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, আইনি ও মামলা সংক্রান্ত জটিলতার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে। এ ছাড়া একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ আগেই স্থগিত করা হয়েছিল।

ইসি সচিব আখতার আহমেদ তার সমাপনী বক্তব্যে জানান, দ্রুততম সময়ের মধ্যে এই ফলাফলগুলোর সরকারি গেজেট প্রকাশ করা হবে। স্থগিত আসনগুলোর বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে কমিশন।

বিশ্লেষকরা মনে করছেন, গণভোটে সংস্কারের পক্ষে বিশাল রায় এবং সংসদে বিএনপির এই বিপুল বিজয় নতুন সরকারের জন্য রাষ্ট্র পুনর্গঠনের কাজে বড় ধরণের বৈধতা ও শক্তি যোগাবে। শান্তিপূর্ণভাবে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন হওয়ায় ইসি সচিব সংশ্লিষ্ট সকল পক্ষ ও ভোটারদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডালিয়ান ডব্লিউইএফ সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে পর্তুগাল

সুখির পাল্লায়ই অসুখির কারণ !

কলম্বিয়ার গোলে ডিআর কঙ্গোকে হারিয়ে গ্রুপ ‘কে’-তে শীর্ষস্থান দখল

পদত্যাগকারী ২৫ নেতার বিদায় / যশোর জেলা জাতীয় পার্টির ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

টিভিতে আজকের খেলার সূচি

চৌগাছার আতিয়ার হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলী আটক

যশোরে ইজিবাইক ছিনতাই মামলায় আটক মাসুদুরের ২ দিনের রিমান্ড মঞ্জুর

শান্তির ইংগিত মিলছে ইরানে

সংস্কারের অভাবে অযত্ন-অবহেলায় অস্তিত্ব সংকটে ২১ প্রত্নতত্ব স্থাপনা

ঈমান ও আল্লাহর পথে আমলের শ্রেষ্ঠত্ব: সহিহ হাদিসের গুরুত্বপূর্ণ শিক্ষা

এল নিনো ২০২৬: / বিশ্বজুড়ে খরা-বন্যা ও খাদ্যসংকটের আশঙ্কা

পানামাকে বিদায় করে নকআউটের আশা বাঁচিয়ে রাখল ক্রোয়েশিয়া

ঘানার জমাট রক্ষণে আটকে গেলো বিবর্ণ ইংল্যান্ড

বহুমুখী সংকটে নওগাঁর ঐতিহ্যবাহী মৃৎশিল্প এখন বিলীনের পথে

২৪ জুন: ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়াল পর্তুগাল, আক্ষেপ শুধু রোনালদোর হ্যাটট্রিক!

ভিডিও দেখেও গোল চেনা দায়! আত্মঘাতী গোলে পর্তুগালের হালি পূরণ

পারমাণবিক স্থাপনায় আইএইএ প্রবেশে নিষেধাজ্ঞা ইরানের

সমালোচনার কড়া জবাব! ইউসেবিওকে টপকে পর্তুগালের শীর্ষে রোনালদো

X