বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

নারায়ণগঞ্জে ৩৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ঢাকা অফিস
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম
নারায়ণগঞ্জে ৩৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনে ৪৮ জন প্রার্থীর মধ্যে ৩৭ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনী বিধি অনুযায়ী, মোট ভোটের কমপক্ষে আট ভাগের এক ভাগের কম ভোট প্রাপ্ত প্রার্থী জামানত ফেরত পাননি। বাজেয়াপ্তদের মধ্যে রয়েছেন চারবারের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম এবং তিনবারের সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, যিনি দুই আসন থেকে নির্বাচন করে উভয় আসনেই জামানত হারান।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে সাত প্রার্থীর মধ্যে পাঁচজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। গণঅধিকার পরিষদ (ট্রাক) মনোনীত ওয়াসিম উদ্দিন ও স্বতন্ত্র (জাহাজ) মো. দুলাল হোসেন আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ান। বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মো. ইমদাদুল্লাহ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (কাস্তে) মোহাম্মদ মনিরুজ্জামান চন্দন এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ পার্টি (আপেল) মোহাম্মদ রেহান আফজাল। এই আসনে শুধু বিএনপির বিজয়ী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ও প্রধান প্রতিদ্বন্দ্বী (দাঁড়িপাল্লা) মো. আনোয়ার হোসেন মোল্লার জামানত রক্ষা পায়।

নারায়ণগঞ্জ-২ আসনে বিজয়ী বিএনপির নজরুল ইসলাম আজাদ ও প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত মোহাম্মদ ইলিয়াস মোল্লা ছাড়া বাকি পাঁচজনের জামানত বাজেয়াপ্ত হয়। এর মধ্যে ছিলেন গণঅধিকার পরিষদ (ট্রাক) মো. কামরুল মিয়া, স্বতন্ত্র (কলস) আতাউর রহমান খান আঙ্গুর, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (হাতি) আবু হানিফ খান হৃদয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মাওলানা হাবিবুল্লাহ এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (কাস্তে) মো. মনিরুল ইসলাম।

নারায়ণগঞ্জ-৩ আসনে মোট ৩ লাখ ৩৬ হাজার ২১৪ ভোট পড়ে। এখানে নয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। স্বতন্ত্র (ঘোড়া) অধ্যাপক রেজাউল করিম ৪,৩২৪ ভোট ও স্বতন্ত্র (ফুটবল) মুহাম্মদ গিয়াসউদ্দিন ২০,২১১ ভোট পান। অন্যান্য প্রার্থীদের ভোট আরো কম ছিল। এই আসনে বিএনপির (ধানের শীষ) আজহারুল ইসলাম মান্নান ১,৫৪,১৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী (দাঁড়িপাল্লা) ড. মো. ইকবাল হোসেন ভুঁইয়া পান ১,৩২,৪৮০ ভোট।

নারায়ণগঞ্জ-৪ আসনে ২ লাখ ৬৯ হাজার ৮৮ ভোট পড়ে। নির্ধারিত সীমার কম ভোট পাওয়ায় ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। স্বতন্ত্র (ফুটবল) মুহাম্মদ গিয়াসউদ্দিন ৪,৭৭৯ ভোট পান। ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) ইছমাইল হোসেন কাওছারসহ অন্যান্য প্রার্থীদের ভোটও সীমার নিচে ছিল। এই আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত আব্দুল্লাহ আল আমীন ১,০৬,১৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

নারায়ণগঞ্জ-৫ আসনে মোট ২ লাখ ৭৪ হাজার ২৫০ ভোট পড়েছিল। এখানে ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। স্বতন্ত্র (ফুটবল) মাকসুদ হোসেন ৩৪,১৫১ ভোট পান, যা নির্ধারিত সীমার সামান্য কম। বিএনপির (ধানের শীষ) আবুল কালাম ১,১৪,৭৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন জানান, মনোনয়ন জমার সময় প্রতিটি প্রার্থীকে ৫০ হাজার টাকা সরকারি জামানত দিতে হয়। মোট ভোটের কমপক্ষে আট ভাগের এক ভাগ না পেলে সেই জামানত বাজেয়াপ্ত হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে ইজিবাইক ছিনতাই মামলায় আটক মাসুদুরের ২ দিনের রিমান্ড মঞ্জুর

শান্তির ইংগিত মিলছে ইরানে

সংস্কারের অভাবে অযত্ন-অবহেলায় অস্তিত্ব সংকটে ২১ প্রত্নতত্ব স্থাপনা

ঈমান ও আল্লাহর পথে আমলের শ্রেষ্ঠত্ব: সহিহ হাদিসের গুরুত্বপূর্ণ শিক্ষা

এল নিনো ২০২৬: / বিশ্বজুড়ে খরা-বন্যা ও খাদ্যসংকটের আশঙ্কা

পানামাকে বিদায় করে নকআউটের আশা বাঁচিয়ে রাখল ক্রোয়েশিয়া

ঘানার জমাট রক্ষণে আটকে গেলো বিবর্ণ ইংল্যান্ড

বহুমুখী সংকটে নওগাঁর ঐতিহ্যবাহী মৃৎশিল্প এখন বিলীনের পথে

২৪ জুন: ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়াল পর্তুগাল, আক্ষেপ শুধু রোনালদোর হ্যাটট্রিক!

ভিডিও দেখেও গোল চেনা দায়! আত্মঘাতী গোলে পর্তুগালের হালি পূরণ

পারমাণবিক স্থাপনায় আইএইএ প্রবেশে নিষেধাজ্ঞা ইরানের

সমালোচনার কড়া জবাব! ইউসেবিওকে টপকে পর্তুগালের শীর্ষে রোনালদো

মেসিকে টপকে রোনালদোর অনন্য বিশ্বরেকর্ড, বাতিল হলো উজবেকিস্তানের গোল

তেলের বাজারের ভবিষ্যৎ এখন চীনের হাতে?

যশোরে ভারতীয় ধুতি ও উত্তরীয়সহ এক ব্যক্তি আটক

যশোরে নাশকতা মামলার দুই আসামি আটক

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে কোয়ারেন্টিনে

চল্লিশের পরের খাদ্য তালিকায় যা দরকার  

জয়তী সোসাইটি যশোরে ইয়োগা প্রশিক্ষণ

X