মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

চুড়ামনকাটি বাজারে তিন দোকানে দুঃসাহসিক চুরি

স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম
চুড়ামনকাটি বাজারে তিনটি দোকানে দুঃসাহসিক চুরি | প্রতিনিধি

বৃহস্পতিবার গভীর রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে তিনটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ অর্থসহ মূল্যবান পণ্য লুটে নিয়ে যায়। এক রাতে তিন দোকানে চুরি হওয়ায় বাজারের ব্যবসায়ীরা চরম আতঙ্কে রয়েছেন।

পুলিশ ও দোকান মালিকদের তথ্যমতে, প্রতিদিনের মতো রাতেই ব্যবসায়ী তৌহিদ হাসান তপু, সুখেন কুমার কুন্ডু এবং সাকিব হোসেন দোকান বন্ধ করে বাড়ি চলে যান। ভোরে বাজারের লোকজন দোকানগুলোর টিনের ছাউনি কাটা অবস্থায় দেখতে পেয়ে চুরির বিষয়টি জানতে পারেন।

স্টেশনারি ব্যবসায়ী তৌহিদ হাসান তপু জানান, তার দোকান থেকে নগদ ৫০ হাজার টাকা এবং বিভিন্ন মালামাল নিয়ে গেছে চোরেরা। হার্ডওয়্যার ব্যবসায়ী সুখেন কুমার কুন্ডু জানান, তার দোকান থেকে প্রায় ২০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। কম্পিউটার ব্যবসায়ী সাকিব হোসেন জানান, তার দোকান থেকে ৩০ হাজার টাকা নগদ চুরি হয়েছে।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, বাজারটি বড় হলেও এখানে কোনো বাজার কমিটি নেই এবং নাইট গার্ডের ব্যবস্থাও করা হয়নি, ফলে নিরাপত্তাহীনতা বাড়ছে।

এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। চোরেরা কিছু মালামাল ফেলে রেখে গেছে, যা ব্যবসায়ীরা উদ্ধার করেছেন।” তিনি আরও বলেন যে, বাজারে কোনোরকম নাইট ডিউটির ব্যবস্থা না থাকায় নিরাপত্তা ব্যাহত হচ্ছে। চুরির ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও তিনি জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X