মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
যশোর বিমান বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ

বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে : বিমান বাহিনী প্রধান

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৬:৩৩ পিএম
বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন । ইন্টারনেট

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, ‘বিশ্বব্যাপী সামরিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান ও সিমুলেটর।’
বৃহস্পতিবার যশোরে একাডেমির প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ বিমানবাহিনীর অ্যাকাডেমির শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করেন। একাডেমি থেকে ইতোমধ্যে ৩০ জন বিদেশি ফ্লাইট ক্যাডেট প্রশিক্ষণ সম্পন্ন করায় দেশের সুনাম আরও বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে গ্র্যাজুয়েটিং অফিসারদের মধ্যে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।

বিমান বাহিনীর ৮৭তম বাফা কোর্সসহ বিভিন্ন কোর্সের ৮ জন নারী কর্মকর্তাসহ ৪০ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। কুচকাওয়াজের নেতৃত্ব দেন তানজিম উল ইসলাম। এবার ‘সোর্ড অব অনার’ ট্রফি লাভ করেন নাফীস রাফীদ। এছাড়া মো. সাদিক ইসলাম তামীম ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি’, জান্নাতুল ইশরাত সাবা 'কমান্ড্যান্টস্ ট্রফি', জান্নাতুল ইশরাত সাবা 'বিমান বাহিনী প্রধানের ট্রফি' ও বীর উত্তম বদরুল আলম 'চ্যাম্পিয়ন স্কোয়াড্রন ট্রফি’ লাভ করেন।
বক্তব্য শেষে অনুষ্ঠিত হয় বিমান বাহিনীর বিভিন্ন বিমানের ফ্লাইপাস্ট, অ্যারোবেটিক প্রদর্শনী এবং প্যারাট্রুপারদের হেলিকপ্টার থেকে প্যারা জাম্পিং। অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X