মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

শীতের দাপটে কাঁপছে দিনাজপুর

দিনাজপুর সংবাদদাতা
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পিএম
শীতের দাপটে কাঁপছে দিনাজপুর  ¦ ছবি: সংবাদদাতা

উত্তরবঙ্গের শীতলতম জনপদ দিনাজপুরে আবারও তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১১.৯ ডিগ্রি সেলসিয়াসে। ভোরের আগ মুহূর্তেই চারপাশ ঢেকে যাচ্ছে ঘন কুয়াশার চাদরে; মাঠ–ঘাট, সড়ক ও জনপথে নেমে এসেছে দমবন্ধ করা শীতের পরিবেশ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব আরও বৃদ্ধি পাচ্ছে, আর হিমেল বাতাসের ধারালো ঠান্ডায় শরীর শিহরিত হচ্ছে মানুষের।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুরের এই তাপমাত্রা রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস, নিশ্চিত করেছেন ইনচার্জ তোফাজ্জল হোসেন।

দিন বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ কিছুটা অনুভূত হলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পুরো জেলাজুড়ে অব্যাহত রয়েছে ঘন কুয়াশা। দৃষ্টিসীমা কমে যাওয়ায় হেডলাইট জ্বালিয়ে সতর্কভাবে চলাচল করতে হচ্ছে যানবাহনগুলোকে।

ট্রাকচালক তাহের ইসলাম বলেন, কয়েক দিন ধরে কুয়াশা এত ঘন থাকে যে গাড়ি চালানো কঠিন হয়ে যাচ্ছে। ফলে গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগছে।

আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন আরও জানান, সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১১.৯ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ৪ কিলোমিটার।

উত্তরবঙ্গের এই তীব্র শীতে জনজীবন ধীরে ধীরে কঠিন হয়ে উঠছে, বিশেষ করে কর্মজীবী ও নিম্ন–আয়ের মানুষের জন্য।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X