মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

রাজশাহী এনসিপির অস্থিরতা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ পিএম
রাজশাহী এনসিপির অস্থিরতা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন  ¦ ছবি: হাফিজুর রহমান পান্না

রাজশাহী এনসিপির চলমান ও উদ্ভূত অস্থিরতা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা শাখা।

আজ সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে মহানগরীর সিএনবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে রাজশাহী এনসিপিকে জড়িয়ে বিভিন্ন অপপ্রচার ও নোংরামি চালানো হচ্ছে। তারা স্পষ্টভাবে জানান, এ ধরনের অপকর্ম আর সহ্য করা হবে না।

বক্তারা বলেন, জাতীয় নাগরিক কমিটি বা জাতীয় নাগরিক পার্টি রাজশাহীতে কোনো ব্যক্তির দয়ার ওপর প্রতিষ্ঠিত হয়নি। আমাদের দীর্ঘ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের শ্রম, ত্যাগ ও সংগ্রামের মাধ্যমেই এনসিপি দাঁড়িয়েছে। দলকে সামনে রেখে নোংরামি বন্ধ করুন, নইলে কালো শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে।

তারা আরও দাবি করেন— দেশে এখনো পরিশ্রমীদের প্রকৃত মূল্যায়ন হয় না; সঠিক মূল্যায়ন হলে আজ সংগঠনটি আরও শক্তিশালী অবস্থায় থাকত।

লিখিত বক্তব্যে নাহিদুল ইসলাম সাজু নিজের ১১ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেলেও রাজপথের সংগ্রামের কারণে পড়তে পারেননি। এমনকি ‘ক্রসফায়ারের আসামি’ হিসেবে পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে।

তিনি প্রশ্ন তোলেন- যোগ্যতার মূল্যায়ন কি শুধু বয়সভিত্তিক হওয়া উচিত? উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, “যদি বয়সই যোগ্যতার মাপকাঠি হতো, তাহলে তো নাহিদ ইসলাম ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেত না।”

তিনি দাবি করেন, রাজশাহীতে মাঠের রাজনীতি ও রাজপথের কর্মীরা অবমূল্যায়িত হচ্ছেন, বরং যারা ব্যক্তিস্বার্থে রাজনীতি করেন, তারা আজ যোগ্য বিবেচিত হচ্ছেন।

সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা নেতারা কেন্দ্রীয় কমিটির কাছে অনুরোধ জানান— যোগ্যতার ভিত্তিতে রাজশাহী জেলা কমিটিকে পুনর্মূল্যায়ন এবং বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য।

তারা সতর্ক করে বলেন, ব্যক্তিস্বার্থে দলটিকে ধ্বংস হতে দেব না। আমরা তরুণরা এনসিপির মধ্যে সম্ভাবনা দেখি। প্রয়োজনে ছুটি দিন, কিন্তু লোভ বা ক্ষমতার কারণে আমরা আদর্শ বিসর্জন দেব না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X