মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

নাশকতার মামলায় বিএনপি নেতা অমিত, সাবু, খোকনসহ ৯২ জনকে অব্যাহতির আবেদন

কাগজ সংবাদ
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম
ছবি-ইন্টারনেট

নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা অমিত, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ ৯২ নেতাকর্মীর অব্যাহতি চেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় এ প্রতিবেদন জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই ওয়াহিদুজ্জামান।

অন্যরা হলেন,সাবেক পৌল মেয়র বিএনপি নেতা মারুফুল ইসলাম মারুফ, মনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, কাজী আজম, শফিয়ার রহমান, হাজী আনিসুর রহমান মুকুল, আব্দুস সামাদ আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু, জেলা যুবদলের আহবায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনছারুল হক রানা, আঞ্জারুল হক, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সৌআল রশিদ ডেনি, মীর মিজান, সাইদুর রহমান, শিমুল হোসেন কুদ্দুস, জাকির হোসেন, রিপন হোসেন বাহাদুর প্রমুখ।

মামলার অভিযোগে জানা যায়, ২০২৩ সালের ২৯ অক্টোবর রাতে যশোরের কোতোয়ালি থানা পুলিশ সদরের হামিদপুর বাজারের পাশে যশোর–নড়াইল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছিল। এ সময় লিটন ট্রাভেলস ও শিবচর স্টার ডিলাক্সের দুটি যাত্রীবাহী বাসকে থামানোর সংকেত দেওয়া হয়। গাড়ির সামনে পুলিশ দেখতে পেয়ে বাস দুটির ভেতর থেকে কয়েকজন জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যায়। এ সময় দুই বাসে থাকা ৭৮ জনকে আটক করা হয়। বাস তল্লাশি করে ককটেল, পেট্রোল ও লাঠি উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানার তৎকালীন এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক আইনে মামলা করেন। মামলার তদন্তকালে সন্দেহের ভিত্তিতে আরও ২৪ জনকে আদালতের মাধ্যমে গ্রেপ্তার দেখানো হয়। দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় ওই ৯২ জনের অব্যাহতি চেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন তদন্তকারী কর্মকর্তা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X